HC On Abhishek Banerjee: ‘আপনি কি কখনও SSKM-এ গিয়েছেন?’, অভিষেকের কাছে কেন একথা জানতে চাইলেন বিচারপতি?

Abhishek Banerjee's Foreign travel permission: এদিন শুনানির সময়ে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা তদন্তে সহযোগিতা করেছি। আমাদের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক। ভয়েস স্যাম্পেল দেওয়া হয়েছে। চিকিৎসা করতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।"

HC On Abhishek Banerjee: আপনি কি কখনও SSKM-এ গিয়েছেন?, অভিষেকের কাছে কেন একথা জানতে চাইলেন বিচারপতি?
অভিষেকের মামলায় কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 20, 2026 | 12:26 PM

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য ২৯ জুলাই বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। বরং SSKM-এই অভিষেককে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে প্রশ্ন করেন, “আপনি কি কখোনও SSKM গিয়েছিলেন?” বিচারপতির পর্যবেক্ষণ, “এখানে আগে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ড যদি মনে করে এই বিদেশ যাত্রা প্রয়োজনীয় তাহলে সমস্যা নেই।”

এদিন শুনানির সময়ে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তদন্তে সহযোগিতা করেছি। আমাদের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক। ভয়েস স্যাম্পেল দেওয়া হয়েছে। চিকিৎসা করতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।”

তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গল বেঞ্চ বলেন,  “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখন যেতে দিতে পারে যখন এখানে এই চিকিৎসা করা যাবে না।” তখনই বিচারপতি প্রশ্ন করেন, “আপনি কি কখনও SSKM গিয়েছিলেন? চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। তারা সিদ্ধান্ত নেবেন আপনার চোখের অবস্থা এতটা খারাপ কি না? এতটা দূর ট্রাভেল করে যাবে কিনা।”

বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, তদন্ত এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে তাঁকে বিদেশযাত্রায় অনুমতি দেওয়া যাবে না। তবে অন্তর্বতী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। পূজোর আগে ৬ অক্টোবর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পগক্ষেপ করতে পারবেন না তদন্তকারীরা। অগস্টে এই মামলার পরবর্তী শুনানি।

Follow Us