Calcutta High Court on Abhishek: ‘উনি কি বিদেশ চলে গিয়েছেন’, অভিষেককে নিয়ে ‘সুপ্রিম’ শর্ত মানল হাইকোর্ট

Abhishek Banerjee: বিচারপতি ভট্টাচার্যের ফের বক্তব্য, "উনি যেতে চাইলে আদালতের অনুমতি নিতে হবে।" রাজ্যের আইনজীবীর সওয়াল, "আরও FIR হয়েছে। এই মামলাগুলির বাদেও অনেক মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।" তখন বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, " উনি কি এখনো যাননি বিদেশে?"

Calcutta High Court on Abhishek: উনি কি বিদেশ চলে গিয়েছেন, অভিষেককে নিয়ে সুপ্রিম শর্ত মানল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 25, 2026 | 12:30 PM

কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrejee) বিরুদ্ধে ষোলোটি মামলা রুজু হয়েছে। তাই তাঁর বিদেশ যাত্রার বিরোধিতা করেছিল রাজ্য। তবে, সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেয়। অন্যদিকে, অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ের মামলারও নিষ্পত্তি করেছে আদালত। মঙ্গলবার কোর্টে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া ষোলোটি এফআইআর (FIR) নিয়ে মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, বিদেশ যেতে শীর্ষ আদালতের নির্দেশ কোন বাধা দিচ্ছে না এই আদালত। অর্থাৎ FIR নিয়েও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদেশ যেতে আর কোনও বাধা থাকছে না তাঁর।

এ দিন, বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়ে বলেন,”আগামী ৩০ নভেম্ভর পর্যন্ত কোনও পদক্ষেপ নয় অভিষেকের বিরুদ্ধে। তবে তদন্তে সহযোগিতা করতে হবে। ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে অভিষেককে। বিদেশ যাওয়ার আগে অনুমতি নিতে হবে অভিষেককে।” বিচারপতির মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল, “শীর্ষ আদালত ইতিমধ্যেই বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে।”

বিচারপতি ভট্টাচার্যের ফের বক্তব্য, “উনি যেতে চাইলে আদালতের অনুমতি নিতে হবে।” রাজ্যের আইনজীবীর সওয়াল, “আরও FIR হয়েছে। এই মামলাগুলির বাদেও অনেক মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।” তখন বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, ”
উনি কি এখনো যাননি বিদেশে?” অভিষেকের আইনজীবী জানান, “এখনো চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। তাই যাওয়া হয়নি।” তারপর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান,”চিকিৎসার জন্য বিদেশ যেতে শীর্ষ আদালতের নির্দেশ, কোনও বাধা দিচ্ছে না এই আদালত।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us