Calcutta High Court on B.Ed College: কেন বন্ধ করা হল BED কলেজ? কলকাতা হাইকোর্টের মামলা করল ৫৭ কলেজ

B.Ed College Close: আগামী শিক্ষাবর্ষের জন্য ২০৫টি বিএড কলেজে পড়ুয়া ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ১৪টি আইটিআই ও ৩৮টি ফার্মা কলেজের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ভর্তি করা যাবে না একটি পলিটেকনিক কলেজে।

Calcutta High Court on B.Ed College: কেন বন্ধ করা হল BED কলেজ? কলকাতা হাইকোর্টের মামলা করল ৫৭ কলেজ
মামলা কলকাতা হাইকোর্টেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2026 | 5:32 PM

কলকাতা: উত্তর থেকে দক্ষিণ,রাজ্য জুড়ে তৈরি হয়েছিল উঠেছিল একগুচ্ছ বিএড (B.Ed College) কলেজ। সেই সকল কলেজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। শুভেন্দুর সরকার ক্ষমতায় এসে সেই সব কলেজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছিল। এবার সরাসরি একাধিক বিএড কলেজে ছাত্র ভর্তি বন্ধ করে দিল সরকার। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে ৫৭টি কলেজ মামলা দায়ের করল।

আদালতে ওই ৫৭টি কলেজ মামলা করে জানতে চেয়েছে, কেন রাজ্য এই কলেজগুলিকে বন্ধ করেছে। তাদের দাবি, নোটিস ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে।রাজ্যের এই সিদ্ধান্তে বন্ধ হয়েছে ভর্তি প্রক্রিয়া। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট মামলা করার অনুমতি দিয়েছে। আগমিকাল এই মামলার শুনানি।

আগামী শিক্ষাবর্ষের জন্য ২০৫টি বিএড কলেজে পড়ুয়া ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ১৪টি আইটিআই ও ৩৮টি ফার্মা কলেজের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ভর্তি করা যাবে না একটি পলিটেকনিক কলেজে। তৃণমূল আমলে ফুলে ফেঁপে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বলে অভিযোগ। সেখানেই ২০২৬-২৮ শিক্ষাবর্ষে একজন পড়ুয়াকেও ভর্তি করা যাবে না বলে নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার।

উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, বিএড, আইটিআই, পলিটেকনিক, ফার্মা কলেজগুলি পরিদর্শন করা হয় উচ্চশিক্ষা দফতরের তরফে। দুই দফায় সেই পরিদর্শন করা হয়েছে। তবে তিনি জানিয়েছেন, কলেজগুলির বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মান উন্নয়নের বিষয়টি প্রমাণ করতে পারলে, পরের বছর আবার অনুমতি দেওয়া হবে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us