Calcutta High Court: ৭০ জনের মধ্যে ৫৮ জনের সমর্থন নিয়েও কেন বিরোধী দলনেতা পদ হারালেন ঋতব্রত

Ritabrata Banerjee: কয়েকদিনের মধ্যেই বদল যায় ছবিটা। গত ৩ জুন নতুন আবেদন যায় বিধানসভার অধ্যক্ষের কাছে। সেখানে ৫৮ জনের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার পক্ষে স্পিকারের কাছে আবেদন করা হয়।

Calcutta High Court: ৭০ জনের মধ্যে ৫৮ জনের সমর্থন নিয়েও কেন বিরোধী দলনেতা পদ হারালেন ঋতব্রত
Image Credit source: TV9 Bangla

Nov 28, 2026 | 3:21 PM

কলকাতা: সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন আছে। এটাই ছিল ঋতব্রতদের সবথেকে বড় যুক্তি। তৃণমূল কংগ্রেসের ৭০ জনের মধ্যে ৫৮ জনের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। কিন্তু হাইকোর্টের রায়ে তাঁর সেই পদ বাতিল হয়েছে। প্রশ্ন হল, ঋতব্রতদের কাছে বেশি সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও কেন বিরোধী দলনেতা হিসেবে বাদ পড়লেন তিনি?

এই ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে আসল বিতর্ক কোথায়। ভোটের ফল প্রকাশের পর ৬ মে-র বৈঠকে উপস্থিত ছিলেন ৭০ জন তৃণমূল বিধায়ক। তাঁদের সমর্থনেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা (LoP) করার প্রস্তাব পাঠানো হয়েছিল বিধানসভায়।

কয়েকদিনের মধ্যেই বদল যায় ছবিটা। গত ৩ জুন নতুন আবেদন যায় বিধানসভার অধ্যক্ষের কাছে। সেখানে ৫৮ জনের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার পক্ষে স্পিকারের কাছে আবেদন করা হয়।

এই ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, এই ৫৮ জনই আগের আবেদনের ৭০ জনের মধ্যে ছিলেন। অর্থাৎ তাঁদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছিল না। একই ৭০ জনের মধ্যে পরবর্তী সময়ে মতপার্থক্য হয়। ৫৮ জনের নতুন অবস্থান তৈরি হয়। স্পিকার ৫৮ জন বিধায়কের সমর্থন দেখে তাঁদের দাবিকে মান্যতা দেন ও সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে ঋতব্রতকে বিরোধী দলনেতা করেন।

বিচারপতি কৃষ্ণা রাও তোলেন, ৭০ জন বিধায়কের আগের সিদ্ধান্ত কীভাবে উপেক্ষা করা হল? ৫৮ জনের সমর্থন কীভাবে এল, তা আদৌ যাচাই করা হয়েছিল, কি না, তা জানতে চান বিচারপতি। বিচারপতি আরও প্রশ্ন করেন, বাকি বিধায়কদের বক্তব্য নেওয়া হয়েছিল আগে? আগের রেজোলিউশনে যাঁদের স্বাক্ষর ছিল, তাঁদের সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল? আদালতের মতে, স্পিকার এই প্রয়োজনীয় অনুসন্ধান করেননি।

Loading...
Unable to load recommendations.
Follow Us