Calcutta High Court: বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, দেহ নিতে অস্বীকার পরিবারের, দ্বারস্থ হাইকোর্টের

Calcutta High Court: গত ৫ জুলাই মেদিনীপুর কেন্দ্রীয়  সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার। শেখ হোসেন আলি নামে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ।

Calcutta High Court: বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, দেহ নিতে অস্বীকার পরিবারের, দ্বারস্থ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট।Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 08, 2024 | 12:29 PM

কলকাতা:  মেদিনীপুর কেন্দ্রীয়  সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছেন ওই যুবক, কিন্তু পরিবার সে দাবি মানতে নারাজ। মৃতের মায়ের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁর ছেলেকে। দেহ নিতে অস্বীকার করেছে পরিবার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই এই মামলার শুনানি।

গত ৫ জুলাই মেদিনীপুর কেন্দ্রীয়  সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার। শেখ হোসেন আলি নামে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ। তারপর পুলিশ মৃতের পরিবারকে বিষয়টি জানায়।

পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে একটি অপহরণের মামলায় গ্রেফতার করা হয়েছিল ওই যুবককে। অসুস্থতার কারণে তমলুক জেল থেকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Follow Us