Calcutta High Court: হাইকোর্টে গোয়েঙ্কা পরিবার, ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে চাপে অভিষেক

Camac Street Office: ক্যামাক স্ট্রিটের অফিসের হোর্ডিংকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় দিনকয়েক আগেই। অবৈধ বলে অভিযোগ তুলে তা ভাঙতে যান পুরসভার কর্মীরা। সঙ্গে ছিল পুলিশ। কিন্তু, অভিযোগ, অফিসে ঢুকতেই বাধা পান পুরসভার কর্মীরা। পুলিশের সঙ্গে তীব্র বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের।

Calcutta High Court: হাইকোর্টে গোয়েঙ্কা পরিবার, ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে চাপে অভিষেক
হাইকোর্টে গোয়েঙ্কা পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 08, 2026 | 4:40 PM

কলকাতা : ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাড়িটির মালিক তথা গোয়েঙ্কা পরিবার। মঙ্গলবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন তাঁরা।

কী অভিযোগ মালিকের

ক্যামার স্ট্রিটের অফিসের মালিকের নাম রমাদেবী গোয়েঙ্কা। ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে চুক্তি হয় তৃণমূল যুব কংগ্রেসের। কিন্তু, মালিকপক্ষের অভিযোগ চুক্তিতে যে যে শর্ত ছিল তা মানা হয়নি। প্রভাব খাটিয়ে দু’টি ফ্লোর দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাড়ির মালিককে না জানিয়েই বিল বোর্ড লাগানো হয়েছিল বলেও অভিযোগ। তাঁদের দাবি, শুধু ফ্লোর নয়, সিঁড়ির নীচের অংশ, গ্যারাজ, ছাদ- সবটাই দখল করে রাখা হয়েছে।

স্থগিতাদেশকে চ্যালেঞ্জ

মালিকের অভিযোগের ভিত্তিতে অফিস ছাড়ার নোটিস দেওয়া হয়েছিল ক্যামাক স্ট্রিটের অফিসে। সেই নোটিসে স্থগিতাদেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে।

ক্যামাক স্ট্রিটের অফিসের হোর্ডিংকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় দিনকয়েক আগেই। অবৈধ বলে অভিযোগ তুলে তা ভাঙতে যান পুরসভার কর্মীরা। সঙ্গে ছিল পুলিশ। কিন্তু, অভিযোগ, অফিসে ঢুকতেই বাধা পান পুরসভার কর্মীরা। পুলিশের সঙ্গে তীব্র বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের। অফিসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েনরা। অফিসে জোর করে ঢুকতে গেলে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। তারপর দেড় ঘণ্টা ধরে চলতে থাকে পুলিশের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মীদের হাতাহাতি।

Loading...
Unable to load recommendations.
Follow Us