Recruitment Scam: এই কাণ্ডও ঘটিয়েছে ‘কালীঘাটের কাকু’! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চার্জশিট জমা CBI-র, কার কার নাম রয়েছে?

CBI Chargesheet: চার্জশিটে প্রথমেই নাম রয়েছে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের। এছাড়া অরুণ হাজরা ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। 

Recruitment Scam: এই কাণ্ডও ঘটিয়েছে কালীঘাটের কাকু! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চার্জশিট জমা CBI-র, কার কার নাম রয়েছে?
প্রতীকী চিত্র।Image Credit source: Tv9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 21, 2025 | 11:46 AM

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে প্রথমেই নাম রয়েছে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। এছাড়া অরুণ হাজরা ও তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

আজ, শুক্রবার কলকাতা নগরদায়রা আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। জানা গিয়েছে, চার্জশিটে নতুন করে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। এছাড়া জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন ও তথ্য প্রযুক্তি আইনের ধারাও রয়েছে চার্জশিটে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।

সূত্রের খবর, মোট ১১ জন সাক্ষীর গোপন জমানবন্দী নেওয়ার আবেদন করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাটের ধারাও যোগ করায়, এবার আরও বিপাকে সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাথার ঘাম পায়ে ছুটেছে সিবিআইয়ের।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার হয়েছিলেন সুজয় কৃষ্ণ। প্রথমে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে। এরপর একই মামলায় তাঁকে সিবিআইও গ্রেফতার করে। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলেই ছিলেন কালীঘাটের কাকু। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এমনকী, তাঁর কণ্ঠম্বরের নমুনাও সংগ্রহ করা যাচ্ছিল না।

অনেক কাঠখড় পুড়িয়ে সিবিআই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের  নমুনা সংগ্রহ করে। এবার সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতেই চার্জশিট জমা দিল সিবিআই।

গত ১৯ ফেব্রুয়ারি জামিন পান কালীঘাটের কাকু। তবে তিনি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না। সিবিআই-ও সর্বদা নজর রাখছে তাঁর গতিবিধির উপরে।

Follow Us