New Rail Line Project: এবার তাজপুর পর্যন্ত ছুটবে ট্রেন? নতুন রেল প্রকল্প নিয়ে বড় আপডেট

Indian Railways latest project: এবার তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে ছাড়পত্র দিল রেল মন্ত্রক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে অনুমোদনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলে রেলপথ যোগাযোগে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

New Rail Line Project: এবার তাজপুর পর্যন্ত ছুটবে ট্রেন? নতুন রেল প্রকল্প নিয়ে বড় আপডেট
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 15, 2026 | 1:43 PM

কলকাতা: বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়তেই তরতরিয়ে এগোচ্ছে উন্নয়নের গতি। এবার তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে ছাড়পত্র দিল রেল মন্ত্রক (Rail Ministry)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)-কে চিঠি দিয়ে অনুমোদনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কোথায় কোথায় এই রেলপথ তৈরি হবে?

উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলে রেলপথ যোগাযোগে বিশেষ জোর দেওয়া হচ্ছে। কেন্দ্র-রাজ্য মিলে যে রেলপথগুলি নিয়ে কাজ করবে, সেগুলি হল-

  • নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ডবল লাইনের অনুমোদন দেওয়া হয়েছে।
  • সাঁতরাগাছি-জয়পুর (ঝাড়গ্রাম) লাইন সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়েছে।
  • এছাড়া শালবনি থেকে আড়া পর্যন্ত ১০৭ কিলোমিটার রেললাইনের কাজ শুরু হচ্ছে।

নতুন রেললাইন প্রকল্পের জন্য সমীক্ষা পরিচালনার অনুমোদনের জন‍্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

অন্যদিকে জানা গিয়েছে, নতুন রেললাইন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে দিঘা থেকে তাজপুর পর্যন্ত প্রায় ৭.১৫ কিলোমিটার রেলপথের জন্য সমীক্ষা পরিচালনার অনুমোদনও দেওয়া হয়েছে। জনসাধারণের দীর্ঘদিনের দাবি এবং এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে কাঁথি (কন্টাই) থেকে ঝাড়গ্রাম পর্যন্ত প্রস্তাবিত নতুন রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত রেলপথটি ১৮০৬১/১৮০৬২ ঝাড়গ্রাম–কাঁথি এক্সপ্রেস পরিষেবার সম্ভাবনা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

নতুন রেললাইন প্রকল্পের  ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (Detailed Project Report) প্রস্তুতির জন্য তমলুক থেকে দিঘা পর্যন্ত প্রায় ১০৭ কিলোমিটার দীর্ঘ রেলপথের জন্য চূড়ান্ত স্থান সমীক্ষা (Final Location Survey) পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।

Follow Us