Suvendu Adhikari: ‘ধীরেন্দ্র শাস্ত্রীকে অপমান করেছে কমিউনিস্ট আর জামাতিরা’, আশ্বস্ত করে শুভেন্দু বললেন, ‘গোমাতাকে রক্ষা করার সরকার এসেছে’

Suvendu Adhikari on Sadhus: সম্প্রতি রাজ্যে এসে দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে আপত্তি প্রকাশ করেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর বক্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয় রাজ্য জুড়ে। বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় ভবানীপুরের রাস্তায়। সেই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।

Suvendu Adhikari: ধীরেন্দ্র শাস্ত্রীকে অপমান করেছে কমিউনিস্ট আর জামাতিরা, আশ্বস্ত করে শুভেন্দু বললেন, গোমাতাকে রক্ষা করার সরকার এসেছে
নেতাজি ইন্ডোরে শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 27, 2026 | 4:19 PM

কলকাতা: সরকার বদলেছে, সময়ও বদলেছে, এখন আর কোনও ভয় নেই। সাধু-সন্তদের সামনে এই বার্তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধীরেন্দ্র শাস্ত্রী তথা বাগেশ্বর বাবার (Bageswar Baba) ছবি পোড়ানোয় গ্রেফতার হতে হয়েছিল এক কংগ্রেস নেতাকে। আর এবার হাজার হাজার সন্তের সামনে শুভেন্দু বললেন, “সাধু-সন্ত-মহন্তদের অপমান করলে জেলে যেতে হবে।”

সম্প্রতি রাজ্যে এসে দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে আপত্তি প্রকাশ করেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর বক্তব্যে রীতিমতো বিতর্ক তৈরি হয় রাজ্য জুড়ে। বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয় ভবানীপুরের রাস্তায়। সেই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। আজ, নেতাজি ইন্ডোরে ১১ হাজার কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। সেখানেই নতুন করে বার্তা দিলেন শুভেন্দু।

কী কী বার্তা দিলেন শুভেন্দু

“আগামী ২৯ ডিসেম্বর ১০ লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। মোহন ভাগবতের ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা।”

‘বাগেশ্বর বাবা এসেছিলেন। সন্ত-মহন্ত-মহারাজরা তো তাঁদের বানী বলবেন। সনাতন ধর্মের মাহাত্ম্য প্রচার করবেন। এটা স্বাধীন দেশ। সংবিধান যার স্বীকার করার থাকবে করবেন। কিন্তু যেভাবে ধীরেন্দ্র শাস্ত্রীর অপমান করা হয়েছে, কমিউনিস্ট আর জামাতি তথা মমতার লোকেরা যেভাবে অপমান করেছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে।”

“বিধানসভায় বলে দিয়েছি, সাধু-সন্ত-মহন্তদের অপমান করলে জেলে যেতে হবে। যিনি ছবি পুড়িয়েছিলেম, তাঁকে আমি ওইদিন রাতেই গ্রেফতার করিয়েছি।”

“এখন যত খুশি গীতাপাঠ করুন, হনুমান চল্লিশা পড়ুন, হরেকৃষ্ণ মন্ত্র বলুন। শাঁখ বাজান। মৃদঙ্গ বাজান। কোনও ভয় নেই। জমানা বদলে গিয়েছে। এখন গোমাতা রক্ষার সরকার এসেছে। সবাই এক থাকতে হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us