Suvendu on diwali: ‘চিনের টুনি বাল্বগুলো কিনবেন না, টাকাগুলো বাইরে চলে যাচ্ছে’, আর্জি মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari news: এ দিন, মুখ্যমন্ত্রী বলেন, "সবুজ বাজি কিনবেন। খুব ভাল করে দীপাবলি পালন করুন। আর একটা কথা বলব, চিনের টুনি বাল্বগুলো কিনবেন না। টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। আমরা কুম্ভকারের কাছ থেকে মাটির কিছু প্রদীপ কিনুন। ভোকাল ফর লোকাল। কুম্ভকাররা দীর্ঘদিন ধরে মাটির প্রদীপ বানায়। এখন সব দোকানে পাওয়া যায়। আমি কালকে গিয়েছিলাম হুগলিতে, ৪০০ টাকা দিয়ে মাটির প্রদীপ কিনেছি। আপনারাও কিনুন। কুম্ভকারদের বাঁচিয়ে রাখতে হবে।"

Suvendu on diwali: চিনের টুনি বাল্বগুলো কিনবেন না, টাকাগুলো বাইরে চলে যাচ্ছে, আর্জি মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2026 | 9:26 PM

কলকাতা: কুম্ভকারদের পাশে দাঁড়াতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেশের টাকা যাতে চিনে না যায় সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিনা বাল্ব কেনার থেকে মাটির প্রদীপ যাতে সকলে কেনেন সেই অনুরোধ করেছেন। এক্ষেত্রে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “ভোকাল ফর লোকাল।”

এ দিন, মুখ্যমন্ত্রী বলেন, “সবুজ বাজি কিনবেন। খুব ভাল করে দীপাবলি পালন করুন। আর একটা কথা বলব, চিনের টুনি বাল্বগুলো কিনবেন না। টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। আমরা কুম্ভকারের কাছ থেকে মাটির কিছু প্রদীপ কিনুন। ভোকাল ফর লোকাল। কুম্ভকাররা দীর্ঘদিন ধরে মাটির প্রদীপ বানায়। এখন সব দোকানে পাওয়া যায়। আমি কালকে গিয়েছিলাম হুগলিতে, ৪০০ টাকা দিয়ে মাটির প্রদীপ কিনেছি। আপনারাও কিনুন। কুম্ভকারদের বাঁচিয়ে রাখতে হবে।”

এর পাশাপাশি আরও একটি প্রস্তাব দিয়েছেন তিনি। বলেছেন, আরও অনেক প্রোজেক্ট আসছে বাংলায়। তিনি বলেন, “নিউটাউনের চিড়িয়াখানাকে আরও উন্নত করব। ভূমিপুত্র, আদি বাসিন্দাদের বাদ দিয়ে কিছু হবে না। আগের সরকার সনাতনীদের সন্তুষ্ট করার জন্য প্রথমে বলল, এখানে দুর্গাঙ্গন করব। যারা জমি দিয়েছিল, তাঁরা অন্য ধর্মের। রাজি হয়নি। মুকেশ অম্বানি, অনন্ত অম্বানিকে বলেছি, ১৭ একর জায়গা তারা কিনে নেবে। তিরুপতির মন্দির হবে। অম্বানিজীকে বলেছি, ভাল মন্দির বানান। যাঁরা আসবেন, তাঁদের ফ্রি প্রসাদ দিতে হবে। রাজি হয়েছে। তিন বছরের পীযূষ কানোরিয়া যা যা প্রতিশ্রুতি দিয়েছে তিন বছরের মধ্যে পূরণ হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us