AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naina Bandyopadhyay: ভরদুপুরে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির CID

CID at Naina Bandyopadhyay's house: বৃহস্পতিবার আচমকাই চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়নার বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন এক হ্যান্ড রাইটিং এক্সপার্ট। তৃণমূলের দাবি, কার্যত এভাবে হেনস্থা করা হয়েছে বিধায়ককে।

Naina Bandyopadhyay: ভরদুপুরে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির CID
নয়না বন্দ্যোপাধ্য়ায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 28, 2026 | 8:33 PM
Share

কলকাতা: বৃহস্পতিবার ইদের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Naina Banerjee)। বাড়ির বাইরে ছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতেই এদিন নয়নার বাড়িতে হাজির হল সিআইডি। সদ্য নির্বাচনে জয়ী হয়ে চৌরঙ্গীর বিধায়ক হয়েছেন তিনি। বিধানসভায় শপথ গ্রহণও করেছেন। এবার বিধানসভার প্রিন্সিপ্যাল সেক্রেটারির অভিযোগের ভিত্তিতে নয়নার বাড়িতে পৌঁছল সিআইডি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ‘হ্যান্ডরাইটিং এক্সপার্ট’কে সঙ্গে নিয়ে পৌঁছে যান সিআইডি-র আধিকারিকরা। নয়না বন্দ্যোপাধ্য়ায় সেই সময় বাড়িতে ছিলেন না। ভিডিয়ো কলে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নয়নার বিরুদ্ধে কী অভিযোগ?

জানা গিয়েছে, নয়নার করা একটি সইয়ের সঙ্গে তাঁরই পুরনো সই মেলেনি। সেই সই নিয়ে সন্দেহ প্রকাশ করে নয়নার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন রাজ্য বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। সেই বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সিআইডি-র টিম পৌঁছল নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

বিধানসভার প্রথম দিনেই নয়না যে সই করেছিলেন, তা নিয়ে এই অভিযোগ। তবে সেদিন নয়নার উপস্থিতি দেখা গিয়েছিল। প্রোটেম স্পিকারের কাছে শপথ গ্রহণও করেন তিনি। তাহলে কেন অভিযোগ উঠল?

কালীঘাটে যাবেন নয়না

নয়নার অভিযোগ, খাতায় সই করতে গিয়ে সই একটু বেঁকে যায়, তাতেই পুলিশি হেনস্থার শিকার হতে হল তাঁকে। গোটা বিষয়টি দলকে জানিয়েছেন নয়না। আগামিকাল, শুক্রবার গোটা বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে কালীঘাটে যাচ্ছেন নয়না।

প্রক্সি সিগনেচার নয় তো? প্রশ্ন বিজেপির

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সিআইডি গিয়েছে। প্রক্সি সিগনেচারও হতে পারে। কলকাতা পুরনিগমে এরকম হয়। আর একটু অপেক্ষা করুন। সত্যিটা বেরিয়ে আসবে। যদি তিনি সই করে থাকেন, তাহলে কোনও অসুবিধা নেই। যদি কোনও রকম ট্যাম্পারিং করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”

Follow Us