AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Commonwealth Games 2026: অল্পের জন্য হাতছাড়া সোনা, কমনওয়েলথে ভারতকে দ্বিতীয় পদক দিলেন ঋষিকান্ত সিং!

Rishikanta Singh: প্রতিযোগিতার শুরুতেই দুর্দান্ত ছন্দে ছিলেন ঋষিকান্ত। স্ন্যাচ বিভাগে তৃতীয় ও শেষ চেষ্টায় ১২১ কেজি ওজন সফলভাবে তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন তিনি। এই লিফটের কিছু সময় পরেই তিনি মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসাদান-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন।

Commonwealth Games 2026: অল্পের জন্য হাতছাড়া সোনা, কমনওয়েলথে ভারতকে দ্বিতীয় পদক দিলেন ঋষিকান্ত সিং!
চানামবাম ঋষিকান্ত সিংImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 6:47 PM
Share

গ্লাসগো : কমনওয়েলথ গেমসে আবার পদক পেল ভারত। রবিবার পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক জিতলেন ভারতের চানামবাম ঋষিকান্ত সিং। এই পদকের মতো চলতি গেমসে ভারতের প্রথম রুপো ও দ্বিতীয় পদক এল। মনিপুরের ২৮ বছর বয়সী এই ভারোত্তোলক দুর্দান্ত পারফরম্যান্স করেন। বিশেষ করে স্ন্যাচ বিভাগে তিনি নতুন করে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়ে নজর কাড়েন। এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান দখল করে রুপোর পদক জেতেন।

প্রতিযোগিতার শুরুতেই দুর্দান্ত ছন্দে ছিলেন ঋষিকান্ত। স্ন্যাচ বিভাগে তৃতীয় ও শেষ চেষ্টায় ১২১ কেজি ওজন সফলভাবে তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন তিনি। এই লিফটের কিছু সময় পরেই তিনি মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসাদান-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে আসেন। ফলে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে দুই প্রতিযোগীর মধ্যে সোনার পদকের জন্য লড়াই জমে ওঠে।

স্ন্যাচে রেকর্ড গড়লেও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে সোনা হাতছাড়া হয় রিশিকান্তের। প্রথম প্রচেষ্টায় ১৪৩ কেজি সফলভাবে তুললেও শেষ চেষ্টায় ১৫১ কেজি তুলতে ব্যর্থ হন তিনি। ফলে স্ন্যাচে ১২১ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৪৩ কেজি মিলিয়ে তাঁর মোট ওজন দাঁড়ায় ২৬৪ কেজি, যা তাঁকে রুপোর পদক এনে দেয়। অন্যদিকে, মোহামাদ আনিক বিন কাশদান মোট ২৬৬ কেজি তুলে সোনার পদক জেতেন। কেনিয়ার লম্বা মোট ২৬০ কেজি তুলে ব্রোঞ্জ পদক অর্জন করেন। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক এনে দিয়েছিলেন বিহারের ঝন্ডু কুমার। প্যারা-ওয়েটলিফটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এবার ঋষিকান্ত জিতলেন রুপোর পদক, ফলে কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা হল দুই।

Follow Us