CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কাটমানি-সিন্ডিকেটের হাজার হাজার অভিযোগ! কী অ্যাকশন নিল পুলিশ?

CM Helpline: নবান্ন সূত্রে খবর, টোল ফ্রি হেল্পলাইনের চারটি বিভাগ অর্থাৎ কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার মিলিয়ে মোট ৪,৭৪৯টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৪,১৫৮টি অভিযোগ খতিয়ে দেখে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়েছে নবান্নে। 

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কাটমানি-সিন্ডিকেটের হাজার হাজার অভিযোগ! কী অ্যাকশন নিল পুলিশ?
মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কত অভিযোগ জমা পড়ল?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 20, 2026 | 6:12 PM

কলকাতা: রাজ্যে পালাবদল। নতুন সরকারে আসার পরই সবরকম দুর্নীতি রোখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু প্রতিশ্রুতি নয়, তা বাস্তবায়নের জন্য জনসাধারণের অভিযোগ জানাতে একটি টোল ফ্রি নম্বর-ও চালু করেছিলেন।। নবান্ন সূত্রে খবর, গত সাড়ে তিন মাসে টোল ফ্রি হেল্পলাইনে ৪,৭৪৯টি অভিযোগ এসেছে।

নবান্ন সূত্রে খবর, টোল ফ্রি হেল্পলাইনের চারটি বিভাগ অর্থাৎ কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার মিলিয়ে মোট ৪,৭৪৯টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৪,১৫৮টি অভিযোগ খতিয়ে দেখে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা পড়েছে নবান্নে।

আরও জানা গিয়েছে, অভিযোগের যাচাই পর্বে ৩,৪৮৭টির ক্ষেত্রেই কোনও সারবত্তা খুঁজে পাওয়া যায়নি। বাকি ৬৭১টি অভিযোগ নিয়ে এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগগুলির ভিত্তিতে মোট গ্রেফতারের সংখ্যা ৬৫৪।

কী নিয়ে সবথেকে বেশি অভিযোগ?

জানা গিয়েছে, হেল্পলাইনে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে অবৈধ মদের কারবার সংক্রান্ত। মোট ২,৭৪৫টি অভিযোগ এসেছে। সেগুলি খতিয়ে দেখে ৫৫৪টি এফআইআর দায়ের করা হয়েছে। ৫৩৮ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

তবে সেই পরিসংখ্যানকে ছাপিয়ে এখন কাটমানি-সিন্ডিকেটের অভিযোগ নিয়েই চরম তোলপাড় বিভিন্ন মহলে। কারণ নবান্নের পরিসংখ্যান অনুযায়ী, কাটমানি সংক্রান্ত ৯৪০টি অভিযোগের মধ্যে মাত্র ৪৯টি ক্ষেত্রে এফআইআর হয়েছে। ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিন্ডিকেট সংক্রান্ত ৭৫৩টি অভিযোগের মধ্যে এফআইআর হয়েছে মাত্র ৬৪টি ক্ষেত্রে। আর গ্রেফতারের সংখ্যা ৭৭।

জানা গিয়েছে, কাটমানি ও সিন্ডিকেট রাজ নিয়ে অভিযোগ এসেছে প্রায় ১৭০০টি। এর মধ্যে এফআইআর হয়েছে ১১৩টি এবং গ্রেফতার হয়েছেন ১১১ জন।

Loading...
Unable to load recommendations.
Follow Us