New Map of Bengal: বদলে গেল বাংলার মানচিত্র, বড় ঘোষণা শুভেন্দু-সরকারের

5 New Districts in West Bengal: কাঁথিতে তৈরি হবে নতুন পুলিশ জেলা। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে। নতুন পুরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে শিবনিবাস, গাজোল, টাল, বেলদা, বাগানান, জয়গী, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিপাড়ির নাম।

New Map of Bengal: বদলে গেল বাংলার মানচিত্র, বড় ঘোষণা শুভেন্দু-সরকারের
বড় ঘোষণা হয়ে গেল বাজেটেImage Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Jun 22, 2026 | 3:56 PM

কলকাতা: বদলেই গেল বাংলার মানচিত্র। জুড়ে নতুন ৫ জেলা। তৈরি হচ্ছে একের পর এক নতুন পুরসভা। শুধু তাই নয়, আসছে নতুন মহকুমা, প্রশাসনিক কেন্দ্রও। এদিন বাজেটে প্রশাসনের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একাধিক নতুন প্রশাসনিক ইউনিট গঠনের ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ।

অন্যদিকে কাঁথিতে তৈরি হবে নতুন পুলিশ জেলা। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে। নতুন পুরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে শিবনিবাস, গাজোল, টাল, বেলদা, বাগানান, জয়গী, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিপাড়ির নাম। 

এদিকে নতুন জেলা হিসাবে নাম ঘোষণা হতেই খুশির জোয়ার আরামবাগে। স্বাধীনতা পরবর্তী পর্যায়ে বারবার বন্যা কবলিত আরামবাগকে আলাদা জেলা করার দাবি উঠেছে। অবশেষে আরামবাগের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করল বিজেপি সরকার। দিকে দিকে শুরু হয়েছে সেলিব্রেশন। আরামবাগ বাজারে লাড্ডু বিতরণ। গোঘাটে মিষ্টিমুখের পাশাপাশি চলল আবির মেখে উচ্ছ্বাস। আরামবাগ বাজারে বিজেপি কর্মী-সমর্থকরা ব্যবসায়ীদের লাড্ডু খাইয়ে আনন্দ ভাগ করে নেন। পাশাপাশি পথ চলতি ও গাড়ি চালকদের কেউ বিতরণ করা হয় লাড্ডু।

অন্যদিকে গোঘাটে নতুন জেলা হওয়ার আনন্দে অকাল হোলির ছবি ধরা পড়ল। প্রত্যেকেই নতুন জেলা ঘোষণার জন্য রাজ্য সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশাসনিক সূত্রে খবর, আগামী ৬ মাসের মধ্যে জায়গা চিহ্নিত করে সমস্ত প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রশাসন। খুশির জোয়ার বসিরহাটেও। নতুন জেলা হচ্ছে বসিরহাটও। সেখানেও চলছে লাড্ডু বিতরণ। আনন্দে ভাসছে জেলার মানুষ।

Follow Us