Kolkata: "নির্মলা সীতারমন আমাকে বলেছেন, চা বাগান আর বস্ত্র ব্যবসা নিয়ে উনি বিশেষ ভাবে ভাবছেন। বাংলার টেক্সটাইল নিয়ে নির্মলা সীতারমণ ভাবছেন। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ২৪ থেকে ২৮ অগস্ট নির্মলা সীতারমন আসছেন বাংলায়।"
কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে ও বস্ত্র শিল্প সম্মেলনে যোগ দেন তিনি। ফিতে কেটে উদ্বোধন করেন শিল্প সম্মেলনের। সেখান থেকে শুভেন্দু অধিকারী যা যা বললেন এক নজরে।
এক নজরে সবটা (সর্বশেষ তথ্য উপরে)
শুভেন্দু অধিকারী: আমি প্রতিদিন ভূমি পূজন করছি। লাক্স কোজি, এখানে আমূল এসেছে। মিষ্টি দই আর আইস ক্রিম করবে।
শুভেন্দু অধিকারী: নির্মলা সীতারমন আমাকে বলেছেন, চা বাগান আর বস্ত্র ব্যবসা নিয়ে উনি বিশেষ ভাবে ভাবছেন। বাংলার টেক্সটাইল নিয়ে নির্মলা সীতারমণ ভাবছেন। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ২৪ থেকে ২৮ অগস্ট নির্মলা সীতারমন আসছেন বাংলায়।
শুভেন্দু অধিকারী: টেক্সটাইল হাবের জন্য যদি আইন পরিবর্তন করতে হয় আমি করব। আপনাদের যা দরকার তাই করব।
শুভেন্দু অধিকারী: সব অপরাধ যেমন তোলাবাজি, কাটমানি, চাঁদাবাজি বন্ধ হয়েছে। তিন মাসের মধ্যে আবহাওয়া বদল হচ্ছে আপনারা টের পাচ্ছেন। গুন্ডামি করতে দেব না। তোলা অসুলি হবে না। কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেছিলাম ট্রেড লাইসেন্স কীভাবে পাচ্ছেন? ওঁরা জানালেন অনলাইনে। এখন কোনও অসুবিধা হয় না। কেউ কেউ পার্কিং নিয়ে একটু অভিযোগ করেছে।
শুভেন্দু অধিকারী: প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী অনেক চেষ্টা করছে বাংলার হাল ফেরাতে। উনি যোগা ডে পালন করেছেন। প্রধানমন্ত্রী সব মন্ত্রীদের বলেছেন, তাড়াতাড়ি বাংলায় যাও। বাংলাকে উন্নত করো। সেই কাজ শুরু হয়েছে।
শুভেন্দু অধিকারী: বাংলায় কর্মসংস্থানের অভাব আছে। কিন্তু এখানে মানুষ রয়েছেন। আমি বাংলার জন্য গর্বিত। এই শহরকে সিটি অব জয় বলে। এটা সংস্কৃতি কেন্দ্র।
শুভেন্দু অধিকারী: তিন মাসে বাংলার অবস্থা বদলেছে। ১০০০ কোটির টাকার মতো ব্যবসা হবে। আগের মুখ্যমন্ত্রী সুরাটের নাম শুনলেই বলত বহিরাগত। আরে দেশ তো। কলকাতার লাভ হবে, তেমন গুজরাটেরও। এই জন্যই তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের বাঁচিয়েছে। নয়ত বাংলাদেশের মতো অবস্থা আমাদের হত।
শুভেন্দু অধিকারী: ৫০ বছর ধরে বাংলাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বাংলাকে যেভাবে এগোনোর চেষ্টা করছেন তার জন্য ধন্যবাদ।এই সব সফল ব্যবসায়ীরা প্রকৃত দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী।
শুভেন্দু অধিকারী: ডবল ইঞ্জিন সরকার কাজ শুরু করেছে। বাংলায় এখন ব্যবসা বান্ধব পরিস্থিতি হয়েছে।