21st july: নতুন করে ফের খুলছে একুশের ফাইল, বড় কথা বলে দিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী বলেন, "তিনি আরও বলেন, "আমি এই রিপোর্ট পেশ করে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে বলব আপনারা আবার নতুন করে FIR করতে চান, সেই সুযোগ দেবে। আপনারা যদি চান সেই ক্ষতিপূরণ আমি দেব। আর যাঁরা আপনাদের ব্যবহার করে মন্ত্রী, মুখ্যমন্ত্রী হলেন,বিদেশে গেলেন তাঁদের থেকে আপনারা দূরে থাকবেন।"

21st july: নতুন করে ফের খুলছে একুশের ফাইল, বড় কথা বলে দিলেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী Image Credit source: Tv9 Bangla

Jul 20, 2026 | 7:57 PM

কলকাতা: নতুন করে খুলবে একুশে জুলাইয়ের ফাইল, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল সরকারের আমলে তৈরি কমিশনের রিপোর্ট প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কমিশন নিহতদের পরিবারকে ২৫ লক্ষ ও আহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেবে বলেছিল। তবে মমতার সরকার মৃতদের ২ লক্ষ ও আহতের পরিবারকে ২৫ হাজার করে দেয়। সেই সময়ই ফের একুশের ফাইল খোলার প্রসঙ্গ তোলেন তিনি।

শুভেন্দু অধিকারী এ দিন বলেন, “মৃত ভুক্তভোগীদের শহিদ হিসাবে গণ্য করা উচিত। যে ১২ জনকে ময়নাতদন্তের পর শহিদ হিসাবে চিহ্নিত করছে। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর আহতদের ৫ লক্ষ করে টাকা দেওয়ার সুপারিস করছে। তৃণমূল সরকার মৃতদের ২ লক্ষ টাকা ও আহতের ২৫ হাজার টাকা।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “লজ্জা করে না! এরপরও আপনারা এই সব করেন।”

তিনি আরও বলেন, “আমি এই রিপোর্ট পেশ করে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে বলব আপনারা আবার নতুন করে FIR করতে চান, সেই সুযোগ দেবে। আপনারা যদি চান সেই ক্ষতিপূরণ আমি দেব। আর যাঁরা আপনাদের ব্যবহার করে মন্ত্রী, মুখ্যমন্ত্রী হলেন,বিদেশে গেলেন তাঁদের থেকে আপনারা দূরে থাকবেন।” প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর প্রতিবছর একুশে জুলাইয়ের শহিদদের স্মৃতি স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগামিকাল সেই ঐতিহাসিক একুশে জুলাই। তার আগেই ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন শুভেন্দু। শুধু তাই নয়, সেই শহিদদের পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। বুঝিয়ে দিলেন আদতে পূর্বতন সরকার নয়, বিজেপি সরকারই তাঁদের পাশে রয়েছে।

Follow Us