Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস নিয়ে আপনাদের এত জ্ঞান…’ বামেদের ‘বিরাট’ মেধাকে কীভাবে কাজে লাগাতে চান শুভেন্দু

Suvendu Adhikari on CPIM: বৃহস্পতিবার বিধানসভায় 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ হয়েছে। সেই বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বামেদের পরপর কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: লেনিন, মার্কস নিয়ে আপনাদের এত জ্ঞান... বামেদের বিরাট মেধাকে কীভাবে কাজে লাগাতে চান শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 10, 2026 | 4:05 PM

কলকাতা: বাম আমলে হওয়া চাকরি থেকে পার্টি অফিস, পার্টি অফিস, একের পর এক ইস্য়ুতে বামেদের বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ বিল পেশ হয় বিধানসভার বিশেষ অধিবেশনে। নতুন বিলে কোন কোন নিয়মের বদলের কথা বলা হয়েছে, তাও এদিন উল্লেখ করেন তিনি। উল্লেখ করা হয়েছে বদলি সংক্রান্ত নিয়মের কথাও। সেই প্রসঙ্গেও বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী।

পুরনো আইনে অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষাকর্মী বদলির নিয়ম ছিল না। নয়া বিলে অন্য রাজ্য বিশ্ববিদ্যালয়ে বদলির নিয়ম আনা হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন বিশ্ববিদ্যালয়ে তথাকথিত পণ্ডিতদের পাঠাব। গিয়ে দুর্বল ইউনিভার্সিটিগুলোকে শক্তিশালী করে দিয়ে আসুক।”

নাম না করে বামফ্রন্টকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আপনাদের এত জ্ঞান, এত আন্তর্জাতিক বুদ্ধি। কমরেড লেনিন, কমরেড মার্কস, চে গুয়েভারা…কৃষকের রাজত্বের কথা, শ্রমিকের রাজত্বের কথা বলেন। সমাজবাদ প্রতিষ্ঠা করতে চান।” অধ্যাপকদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সমাজ আনতে গেলে পুরনো ইউনিভার্সিটি থেকে নতুন ইউনিভার্সিটিতে পাঠাব। তাদের বিরাট মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। আপত্তির কী আছে।”

এদিন নতুন বিল নিয়ে আলোচনার সময় আপত্তি জানায় সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রানা, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আপত্তি জানান।

যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (JUTA)-কেও এদিন আক্রমণ করেন শুভেন্দু। এই বিল কেন আনা হল, সে প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, “জুটার লোকেরা কী করেছেন, সব ইতিহাস রয়েছে, বার করব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us