CM Swasthya Bima: সুখবর! রাজ্যে চালু হল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, কারা পাবেন আর কারা বাদ? জানুন সবটা

West Bengal BJP goverment: রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY) চালু হল। মূলত,যে সকল পরিবারগুলি 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন তাঁদের জন্যই স্বাস্থ্য বিমা চালু করল সরকার।

CM Swasthya Bima: সুখবর! রাজ্যে চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা, কারা পাবেন আর কারা বাদ? জানুন সবটা
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2026 | 12:04 AM

কলকাতা: অন্নপূর্ণা যোজনা, বিনামূল্যে বাস পরিষেবা ইত্যাদি আগেই চালু হয়েছিল। আর এবার ফের আরও এক সরকারি প্রকল্প চালু করল শুভেন্দুর সরকার। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY) চালু হল। মূলত,যে সকল পরিবারগুলি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন তাঁদের জন্যই স্বাস্থ্য বিমা চালু করল সরকার।

এই প্রকল্পে কী কী সুবিধা থাকছে

বছরে প্রতি পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা।

পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক স্বাস্থ্য কার্ড।

পরিবারের সদস্য সংখ্যার কোনও সীমাবদ্ধতা নেই।

আগে থেকে থাকা (Pre-existing) রোগের চিকিৎসাও অন্তর্ভুক্ত হবে

সরকারি ও তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা

আধারভিত্তিক যাচাইকরণ ও ABHA ID-এর মাধ্যমে পরিষেবা দান করা হবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না

যাঁদের বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষের বেশি

‘West Bengal Health Scheme’, ‘CGHS’, ‘ESI’ বা অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত নির্দিষ্ট কর্মচারি ও পেনশনভোগী।

সরকারি সংস্থা ও বিভিন্ন গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সভুক্ত কর্মচারিরা

মেডিকেল অ্যালাউন্সপ্রাপ্ত সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা

৭০ বছরের বেশি বয়সী পরিবারের সদস্যরা

SIR এ নাম বাদ গেছে তাঁরা এই সুবিধা পাবেন না

Follow Us