Complaint Against Rachana Banerjee: ‘একবার নয়, চার বার বলেছিলেন…’, চাপ বাড়ছে রচনার

Rachana Banerjee in RG Kar Case: এদিকে আইন মোতাবেক, যৌন নির্যাতনের শিকার কোনও নির্যাতিতার নাম বা পরিচয় জনসমক্ষে প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তা সত্ত্বেও একজন জনপ্রতিনিধি হয়ে তিনি এই আইন কীভাবে লঙ্ঘন করতে পারেন সেই প্রশ্ন তুলছেন ওই জনৈক আইনজীবী।

Complaint Against Rachana Banerjee: ‘একবার নয়, চার বার বলেছিলেন…’, চাপ বাড়ছে রচনার
রচনা বন্দ্যোপাধ্যায় Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jun 02, 2026 | 8:55 PM

কলকাতা: এবার চাপে রচনা। আর জি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। তাঁর সাফ কথা আইন বিরুদ্ধ কাজ করেছেন রচনা। অবিলম্বে ব্যবস্থা নিক পুলিশ। তা নিয়েই এবার নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আঙিনায়। 

অভিযোগপত্রে স্পষ্ট বলা হচ্ছে, আরজি করের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লাগাতার নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন। ওই ভিডিয়ো বার্তাতে কোন কোন সময় রচনা নির্যাতিতার নাম নিয়েছিলেন তাও উল্লেখ করে দেওয়া হয়েছে একেবারে মিনিট ধরে ধরে। অভিযোগকারী বলছেন, ১:৪০, ১:৪৬, ৫:৪৬ এবং ৫:৪৮ মিনিটে স্পষ্টভাবে ওই নাম শোনা যায়। 

এদিকে আইন মোতাবেক, যৌন নির্যাতনের শিকার কোনও নির্যাতিতার নাম বা পরিচয় জনসমক্ষে প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তা সত্ত্বেও একজন জনপ্রতিনিধি হয়ে তিনি এই আইন কীভাবে লঙ্ঘন করতে পারেন সেই প্রশ্ন তুলছেন ওই জনৈক আইনজীবী। অভিযোগকারীর আরও দাবি, এর আগে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও প্রভাবশালী এই তারকা সাংসদের বিরুদ্ধে প্রশাসন কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু আইনের চোখে সাধারণ নাগরিক এবং জনপ্রতিনিধি যে সমান, তা নিশ্চিত করতেই তিনি সাংসদ রচনার বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে বাংলায় আবার ইতিমধ্যেই বদলেছে সরকার, ক্ষমতা গিয়েছে তৃণমূলের। পালাবদলের এই আবহে এখন পুলিশ রচনার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে কিনা সেটা দেখার। তবে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে এখনও কোনও এফআইআর রুজু হয়নি। 

Follow Us