AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রচনা বন্দ্যোপাধ্যায়

রচনা বন্দ্যোপাধ্যায়

বাংলা সিনেমা জগতের জনপ্রিয় নায়িকা। অভিনয় করেছেন ওড়িয়া ছবিতে। হিন্দিতে অমিতাভ বচ্চনের বিপরীতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বিগত কয়েক বছর ধরে ছোটপর্দায় তাঁর একটি শো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ফেরে। নায়িকা থেকে তিনি এখন ‘দিদি নম্বর ওয়ান’। সেই ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় এবার রাজনীতির ময়দানে। ২০২৪ সালের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী তিনি।

১৯৭৪ সালে কলকাতাতে জন্ম রচনা বন্দ্যোপাধ্যায়ের। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। ছোটবেলায় তাঁর নাম ছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। যদিও পরিচালক সুখেন দাসের নজরে আসার পর সিনেমা জগতে নতুন নামে আবির্ভাব ঘটে ঝুমঝুমের। তাঁর নাম হয় রচনা।

কলকাতাতেই পড়াশোনা শুরু রচনার। স্কুল পর্ব মিটিয়ে সাউথ সিটি কলেজে স্নাতক স্তরে ভর্তি হন তিনি। সেখানে দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই বেষ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন তিনি। মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশ নেন। যদি ফাইনালে সেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। সে সময় থেকেই সিনেমা জগতে পা দেন রচনা।

গত কয়েক বছর ধরে টেলিভিশন দুনিয়ায় বিপুল সাফল্য পেয়েছেন রচনা। তাঁর সঞ্চালনায় ‘দিদি নম্বর ১’ সুপারহিট। এমনকি, তাঁর এই শোয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই রচনার ভোটে লড়ার জল্পনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। অবশেষে ২০২৪ সালের ১০ মার্চ ব্রিগেডের ‘জনগর্জন’ সভায় সেই জল্পনার অবসান হয়। হুগলি কেন্দ্র থেকে লোকসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Read More

ছাব্বিশে বিজেপি ক্ষমতায় না এলে কী করতেন? অকপট রচনা

বিধানসভায় ভোটে তৃণমূলের ভরাডুবির পরই দল বদলেছেন তিনি। ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিয়েছেন NCPI-তে। কিন্তু, বাংলায় ফের যদি তৃণমূল জিতত? তাহলে তাঁর অবস্থান কী হত? উত্তর দিতে এক মুহূর্ত দেরি করলেন না হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আরবানায় থাকা নিয়ে তাঁর মন্তব্যেও বিতর্ক বেধেছিল। তাঁর সেই মন্তব্য নিয়েও শুক্রবার ব্যাখ্যা দিলেন রচনা। বিজেপি না জিতলে কী তৃণমূলে থাকতেন? প্রশ্ন শুনে রচনা বলে দিলেন, “এবার তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলে দল বদল করেছি। যখন তৃণমূল ছিল, তখনই কাজ করতে পারিনি। দিদিও বলতেন, রাজ্যে টাকা নেই। এখন তৃণমূল হারার পর তিন বছর বসে থাকতে পারতাম না। তাই, কাজ করতে তৃণমূল ছেড়েছি।”

Rachna Banerjee: তৃণমূল জিতলে কী করতেন? জানিয়ে দিলেন রচনা, মুখ খুললেন আরবানা নিয়েও

Rachna Banerjee TMC remark: তৃণমূল ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করার কারণ নিয়ে রচনা বলেন, "সাংসদ হওয়ার পর প্রথম প্রথম কাজ করতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, কেন্দ্র টাকা দেয় না। তোমরা চেষ্টা করো। আবার আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যেতে পারতাম না। তারপরও আমি অনেকের কাছে গিয়েছি।"

rachna Banerjee: ‘মনের মতো বিধায়ক পেয়েছি’, চুঁচুড়ায় BJP MLA-কে পাশে নিয়ে হাসিমুখে বললেন রচনা

Rachna Banerjee praises BJP MLA: তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে রচনা বলেন, "একুশে জুলাই ভীষণ একটা আবেগময় দিন। এটার মধ্যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসব নেই। এগুলোকে পিছনে ফেলে রেখে যারা ওই দিন শহিদ হন, তাঁদের আত্মার শান্তি কামনায় দিনটাকে পালন করা উচিত।"

শুধু রচনা নয়, জানেন আর কোন কোন সেলিব্রিটি আর্বানায় থাকেন?

টলিউডের বিলাসবহুল জীবনযাত্রার অন্যতম ঠিকানা এখন আনন্দপুরের ‘আর্বানা’ (Urbana) আবাসন। কলকাতার অন্যতম বহুতল এই আবাসনে যেমন রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, তেমনই এখানে বাস করেন টলিউডের প্রথম সারির একঝাঁক তারকা। রচনা বন্দ্যোপাধ্যায় এই আবাসনের অন্যতম পরিচিত মুখ হলেও, তিনি ছাড়াও এখানে ফ্ল্যাট রয়েছে বিনোদন জগতের আরও অনেক ব্যক্তিত্বদের।

Rachna Banerjee Property: শুধু আর্বানা নয়, কোটি কোটি সম্পত্তির মালিক রচনা, কী করেন রচনার স্বামী

TMC MP Rachna Banerjee: হলফনামায় তৃণমূল প্রার্থী জানান, রচনার হাতে তখন ছিল নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। আর তাঁর স্বামীর হাতে ছিল ৫০ হাজার টাকা। পিপিএফ, পোস্ট অফিস সহ একাধিক স্কিমে কয়েক কোটি টাকা বিনিয়োগও করেছেন রচনা।

Rachana Bandopadhyay: ‘সেই সময় বোরখা পরে মেট্রো করে বাড়ি ফিরেছি’, কোন অভিজ্ঞতা শেয়ার করলেন রচনা?

এরপর অনুষ্ঠানটি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "আমি কখনও ভাবব না, আমি যতদিন বাঁচব ততদিন শো করব। একজন আসবে একজন যাবে এটাই হবে। তবে শেষটা সুন্দরভাবে শেষ করলে ভাল হয়। পরিবর্তন হতেই পারে। তবে, যেভাবে এটা শেষ হল সেটা ঠিক হয়নি।"

Rachna Banerjee: বিদ্রোহী সাংসদরা টাকা পেয়েছেন? রচনা বললেন, ‘মিথ্যে-মিথ্যে-মিথ্যে’

এ দিন টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষুব্ধ কণ্ঠে রচনা বলেন, "কেন এই ধরনের কথা বলো? কোনও প্রমাণ আছে? একটা যদি সততা থাকে। মিথ্য়ে-মিথ্যে-মিথ্যে। খালি বলে যাচ্ছে গদ্দার-টাকা নিচ্ছে। আসলে আমাদের চোর বলতে পারবে না। তাহলে কার উপরে আওয়াজ তুলে কথা বলছ? কাচের ঘরে থাকা লোক কখনও অন্যের ঘরে পাথর ফেলে না।"

Rachna on Kalyan: ‘যৌনপল্লীর মতো মুখের ভাষা…সেই শব্দ সংসদে ব্যবহার করছেন’, কল্যাণকে তীব্র কটাক্ষ রচনার

Rachna Banerjee: একটা সময় মহুয়া ও কল্যাণের দ্বৈরথ দেখেছে বাংলা। তৃণমূলের এই দুই সাংসদ একে অপরকে কী কী ভাষায় আক্রমণ করেছেন তা সকলের জানা। কল্যাণের বিরুদ্ধে এফআইআর করতে থানায় পর্যন্ত ছুটে যান মহুয়া। আবার কল্যাণ মহুয়াকে ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি বলে খোঁচা মেরেছিলেন।

Rachna Banerjee on TMC: ‘ফুটপাথের মেয়েকে তুলে এনে দাঁড় করালেন না কেন?’, নিজের ‘দাম’ বোঝালেন রচনা

Rachna Banerjee: কখনও সাংসদ মহুয়া মৈত্র, কখনও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা বিধায়ক কুণাল ঘোষ, কেউই ছেড়ে কথা বলছেন না। অবশেষে প্রথমবার টিভি ৯ বাংলায় বিস্ফোরক অভিযোগ করলেন রচনা। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের প্রতীকে তিনি জেতেননি, তারকা মুখ বলেই তিনি জয়ী হয়েছেন।

Kalyan on rachna: ‘ভগবানের কী খেলা…দিদি নম্বর ১ থেকে দু’দিনের মধ্যে তাড়িয়ে দিয়েছে’, রচনাকে তুলোধনা কল্যাণের

Kalyan banerjee: সাংসদ আরও বলেন, "বড় বড় বাইট দিচ্ছে। আরে এলাকার উন্নয়ন তুমি কী করবে ভাই? তুমি তো এলাকাতেই আস না। যে এলাকাতেই ছিল না দু'বছর...। যাঁর হুগলি সংসদীয় ক্ষেত্রের ভৌগলিক জ্ঞান নেই। জানেই না হয়ত সাতটা বিধানসভার নাম বলতে পারবে না। এখন শুধু আরবানার ফ্ল্যাট, বিমানবন্দর-দিল্লি-পার্টি এর বাইরে কিছু নেই। এখন ও ডাকলে পাঁচটা লোক যাবে না। পেপারওয়ালা আর দুধওয়ালা ছাড়া কেউ যাবে না ওঁর বাড়ি।"