AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Banerjee: ‘দারুণ রান্না’, নববর্ষে মিড ডে মিলের ফুলকপির তরকারি-ভাত খেয়ে ‘দশে দশ’ রচনার

Rachana Banerjee: এদিন বেশ কিছুক্ষণ জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্না ঘর ঘুরে দেখেন রচনা। তখনই বাচ্চাদের জন্য কী কী রান্না হচ্ছে তাঁর খোঁজখবরও নেন। চেখেও দেখেন রান্না। আলু-ফুলকপির তরকারি দিয়ে ভাতও খান।

Rachana Banerjee: ‘দারুণ রান্না’, নববর্ষে মিড ডে মিলের ফুলকপির তরকারি-ভাত খেয়ে ‘দশে দশ’ রচনার
কী বলছেন রাঁধুনীরা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 6:41 PM
Share

হুগলি: নববর্ষ পড়তে না পড়তেই শুভেচ্ছা বার্তা জানাতে ঘুরছেন নিজের সংসদীয় এলাকায় ঘুরছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দিনের শুরুতেই চুঁচুড়ার দুটি কলেজে যান রচনা। এরপর চুঁচুড়ারই জ্যোতিষচন্দ্র স্কুল,গরবাটি ও অনুকুল চন্দ্র স্কুলে যান সাংসদ। পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও। কথা বলেন স্কুলের রাঁধুনীদের সঙ্গেও। তেল মশলা ছাড়া খাবার খেয়ে উচ্ছ্বসিত প্রশংসাও করতে দেখা যায় তাঁকে। 

এদিন বেশ কিছুক্ষণ জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্না ঘর ঘুরে দেখেন রচনা। তখনই বাচ্চাদের জন্য কী কী রান্না হচ্ছে তাঁর খোঁজখবরও নেন। চেখেও দেখেন রান্না। আলু-ফুলকপির তরকারি দিয়ে ভাতও খান। তা খেয়েই রান্নার দিদিদের সম্পর্কে একেবারে উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা যায় তাঁকে। হাসিমুখেই দশে দশ দিয়ে দেন রাঁধুনিদের। 

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ খুব ভাল লেগেছে। দারুণ রান্না করা হয়। ডাল পছন্দ করি না। তাই ফুলকপি দিয়েই ভাত খেলাম। মিড ডে মিলের যারা রান্না করেন তাদের হাত খুব ভাল। খুব সুন্দর করে রান্না করেন। বাচ্চাদের জন্য একেবারে টাটকা খাবার করে দিচ্ছেন স্কুলের দিদিরা। এটা দেখে খুবই ভাল লাগছে।” রচনাকে কাছে পেয়ে খুশি স্কুলের রাঁধুনীরাও। স্কুলের রান্না করেন স্বপ্না ঘোষ। রচনা যেতেই হাসিমুখে বললেন, “ভাত-তরকারি সব খেয়েছেন। সুখ্যাতিও করেছেন। দশে দশ দিয়েছেন।”

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা