AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exchange Traded Fund: ETF অনেক ধরনের হয়, কিন্তু আপনি কোনটায় বিনিয়োগ করবেন?

ETF: বিনিয়োগের উপায় হিসাবে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইটিএফ প্রধানত ৩ ধরনের হয়। ইক্যুইটি ইটিএফ, ফিক্সড ইনকাম ইটিএফ এবং কমোডিটি ইটিএফ।

| Updated on: Jan 14, 2025 | 11:25 AM
Share

সাধারণ মানুষ মনে করেন শুধুমাত্র ইক্যুইটি ইটিএফ অর্থাৎ যে সব এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড শেয়ার বাজারে বিনিয়োগ করে তা-ই শুধু বিকিকিনি করা যায়। আসলে তা নয়। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের একাধিক ভাগ রয়েছে। আর তার মধ্যে সব ইটিএফই যে আপনার জন্য ভাল হবে এমন নয়।

বিনিয়োগের উপায় হিসাবে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইটিএফ প্রধানত ৩ ধরনের হয়। ইক্যুইটি ইটিএফ, ফিক্সড ইনকাম ইটিএফ এবং কমোডিটি ইটিএফ। ইক্যুইটি ইটিএফ ফল এমন এক ইটিএফ যা শেয়ার বাজারের কোনও একটি সূচক বা শেয়ারের সেক্টর ট্র্যাক করে। যেমন নিফটি ফিফটি (Nifty 50), সেনসেক্স (Sensex)-এর মতো ইনডেক্স। বা ব্যাঙ্ক নিফটি (Bank Nifty), বিএসই ব্যাঙ্কেক্স (BSE Bankex)-এর মতো সেক্টর।

ইটিএফ রিটার্ন ট্র্যাকিং ত্রুটির উপর নির্ভর করে। ট্র্যাকিং ত্রুটি হল কোনও ইটিএফের রিটার্ন ও ইটিএফ যে সূচককে ট্র্যাক করে সেই সূচকের রিটার্নের মধ্যে পার্থক্য। এই ট্র্যাকিং এরর যত কম হবে, ইটিএফের রিটার্ন বেঞ্চমার্কের কাছাকাছি হবে। ফিক্সড ইনকাম ইটিএফ ঋণ ও বন্ডের মতো নির্দিষ্ট আয়ের সিকিওরিটিজে বিনিয়োগ কজরে। আর যাঁরা ঝুঁকি নিতে চান না তাঁদের জন্য এই স্থির আয়ের ইটিএফ বেশ উপযোগী। অন্যদিকে, কমোডিটি ইটিএফ সোনা বা কৃষিপণ্যের মতো জিনিসে বিনিয়োগ করে থাকে।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা