West Bengal Election 2026 Live: BJP প্রার্থীকে প্রণাম করে প্রচার শুরু করলেন তৃণমূলের রঞ্জন
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: এ দিকে, আজও তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দিকে-দিকে বিক্ষোভ চলছে। গতকাল শওকতকে ক্যানিং পশ্চিমে প্রার্থী চেয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মীরা। অপরদিকে, চুঁচুড়া থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ অসিত মজুমদার। প্রাথমিকভাবে দলের উপর ক্ষোভ প্রকাশ করলেও পরে নতুন দেবাংশু ভট্টাচার্যকে ভোটে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।

LIVE NEWS & UPDATES
-
ভিনরাজ্যে যাওয়ার নির্দেশ এল মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় সহ ১৫ জনের কাছে
- ফের নোটিস এল রাতে। যে পুলিশ আধিকারিকদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়োগ করা হয়েছিল, তাঁদেরই এবার পাঠিয়ে দেওয়া হচ্ছে ভিনরাজ্যে। বুধবার রাতেই জারি করা হয়েছে নির্দেশিকা।
- ১৫ জন অফিসারকে এবার পাঠানো হচ্ছে ভিনরাজ্যে।
- তামিলনাড়ু ও কেরলেও বিধানসভা নির্বাচন রয়েছে। ওই দুই রাজ্যে ইতিমধ্যেই এ রাজ্যের একাধিক অফিসারকে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন: IPS: তড়িঘড়ি ভিনরাজ্যে যাওয়ার নির্দেশ এল মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় সহ ১৫ জনের কাছে
-
৪৫ আসন নিয়ে এখনও ভাবছে বিজেপি
- প্রথম দফায় প্রার্থী তালিকা বেরিয়ে গিয়েছে। সেখানে ইতিমধ্যেই চমক দিয়েছে বিজেপি।
- এবার বাকি বিধানসভা আসনগুলিতে কারা-কারা লড়বেন তাই নিয়ে বৈঠক অব্যাহত। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এখনও ৪৫ টি আসনে প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে বিজেপির।
- বিগত তিন দিন যাবৎ দ্বিতীয় পর্যায়ের বাকি দেড়শ টি আসন নিয়ে বিজেপি নেতৃত্বের আলোচনা চলছে।
বিস্তারিত পড়ুন: BJP Candidate List: ৪৫ আসন নিয়ে এখনও ভাবছে বিজেপি, বৈঠক চলছে ক্রমাগত
-
-
প্রার্থী তালিকা বেরনোর পরই কাদা ছোড়াছুড়ি শুরু তৃণমূলের অন্দরে
- ‘টাকার কাছে আমি হেরে গেলাম…’, স্বপ্না বর্মন তৃণমূলের প্রার্থী হতেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়।
- এবার সেই খগেশ্বরকে বিঁধলেন তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। বললেন, “নিজের বুথে জিততে পারে না, তার লেকচার বসে-বসে শুনব? স্বপ্না বর্মন আরও বেশি ভোটে জিতবেন।”
- কৃষ্ণ বলেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়। খগেশ্বরকে দেখে নয়। চারবারের বিধায়ক। কিন্তু নিজের বুথে জিততে পারে না। আবার বড় বড় লেকচার দিচ্ছে। আর ওর লেকচার আমরা বসে বসে শুনবো? এবার আরও বেশি ভোটে স্বপ্না জিতবে।”
বিস্তারিত পড়ুন: Jalpaiguri: ‘নিজের বুথেই জিততে পারে না…সামনে বলছে পদত্যাগ, পিছনে বাঁশ…’, প্রার্থী তালিকা বেরনোর পরই কাদা ছোড়াছুড়ি শুরু তৃণমূলের অন্দরে
-
দেবাংশুকে নিয়ে কী বললেন অসিত?
- প্রার্থী না করায় অভিমান, ক্ষোভ সব একসঙ্গে প্রকাশ করেছিলেন। জানিয়ে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না।
- দেবাংশু তাঁর বাড়িতে যেতেই মানভঞ্জন অসিতের? ব্যাট ধরলেন দেবাংশুর হয়ে? নাকি ঘুরিয়ে বার্তা দিলেন একেবারে শীর্ষ নেতৃত্বকেই?
- ফের তা নিয়েই চাপানউতোর শুরু হয়েছে গোটা জেলার রাজনৈতিক মহলে। নতুন সাংবাদিক বৈঠকে পরপর উঠে একের পর এক নাটকীয় ছবি।
বিস্তারিত পড়ুন: Asit-Debangsu: এক মুখ হাসি নিয়ে বড় চেয়ারটা ছাড়লেন দেবাংশু! অসিত বললেন, ‘ওর মাথার উপরে মমতা-অভিষেক আছে’, তারপর…
-
ডাবগ্রাম-ফুলবাড়িতে অনন্য নজির
- বিজেপি প্রার্থীকে পুজা করে আজ থেকেই প্রচার শুরু করবেন তৃণমূল প্রার্থীর।
- ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছেই লালন পালন তৃণমূলের রঞ্জন শীলশর্মার। মা বলেই ডাকেন শিখাকে।
- এবার ভোটের আগে তাই মায়ের আশির্বাদ নিয়েই মায়ের বিরুদ্ধে লড়াই শুরু করবেন রঞ্জন
-
Live Assembly Election 2026 News Updates in Bengali: ভোটের বাংলায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের প্রচার। বিজেপি-তৃণমূল-সিপিএম প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রচার শুরু করেছে। এদিকে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক রয়েছে ডিজিপি ও নয়া সিপির। আজ সকাল দশটা নাগাদ এই বৈঠক হতে পারে। সামনে নির্বাচন, তাই তৎপর হাইকোর্ট। মূলত, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই বৈঠক হচ্ছে। তবে এই বৈঠকে CEO ও বিশেষ পর্যবেক্ষকরা যাবেন কি না তা এখনও ঠিক হয়নি। যদি, কমিশনের পক্ষ থেকে কেউ যান তাহলে আলাদা করে এসআইআর নিয়েও কথা হতে পারে।
এ দিকে, আজও তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দিকে-দিকে বিক্ষোভ চলছে। গতকাল শওকতকে ক্যানিং পশ্চিমে প্রার্থী চেয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মীরা। অপরদিকে, চুঁচুড়া থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ অসিত মজুমদার। প্রাথমিকভাবে দলের উপর ক্ষোভ প্রকাশ করলেও পরে নতুন দেবাংশু ভট্টাচার্যকে ভোটে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।
Published On - Mar 19,2026 9:23 AM
