AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: ‘বড় বড় হাসপাতাল রেডি … ডাক্তার নেই’, এ কোন ‘সত্যি’ বলে বসলেন রচনা

Rachna Banerjee: রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিশেষত জেলাগুলিতে হাসপাতাল থাকলেও চিকিৎসকের যে অভাব রয়েছে, সেই অভিযোগ উঠে এসেছে বারবার।

Rachna Banerjee: 'বড় বড় হাসপাতাল রেডি ... ডাক্তার নেই', এ কোন 'সত্যি' বলে বসলেন রচনা
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 7:22 AM
Share

হুগলি: জনপ্রিয় অভিনেত্রী তথা রিয়ালিটি শো-এর সঞ্চালিকা এখন রাজনৈতিক নেত্রীও বটে। মাস কয়েক হল তৃণমূলের সাংসদ হয়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের সময় তাঁর বিভিন্ন কথা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় চর্চা হয়েছে। আর এবার সাংসদের মুখেই শোনা গেল বিরোধীদের মনের কথা!

রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিশেষত জেলাগুলিতে হাসপাতাল থাকলেও চিকিৎসকের যে অভাব রয়েছে, সেই অভিযোগ উঠে এসেছে বারবার। অভিযোগ উঠেছে, কীভাবে দিনের পর দিন হাসপাতাল থাকা সত্ত্বেও রোগীদের ফিরে যেতে হচ্ছে, শহরে যাওয়ার পথে মৃত্যু ঘটছে তাদের। আর এবার সেই একই কথা শোনা গেল খোদ তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

সোমবার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে নিজের কেন্দ্র হুগলিতে গিয়েছিলেন রচনা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বড় বড় হাসপাতালে রেডি করেছি কিন্তু ডাক্তার নেই।” তাঁর দাবি, চিকিৎসকরা শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছেন। চিকিৎসকদের উদ্দেশে রচনা বলেন, “আপনাদের বলব জেলার হাসপাতালগুলির দিকে একটু নজর দিন।” রচনা আরও বলেন, “মানুষকে তো সেই কলকাতাতেই ছুটতে হচ্ছে আর যেতে যেতে রাস্তায় মারা যাচ্ছে।”

রচনার এই মন্তব্যে কটাক্ষ করছেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, তাঁরা তো এ কথা বারবারই বলেছেন। রচনাকে কটাক্ষ করে তিনি বলেন, “উনি জানেন তো উনি এখন কোন দলে আছেন?” বিজেপি নেতারা দাবি চিকিৎসকদের নিয়ে প্রশ্ন না তুলে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা উচিত।

একই কথা বলছেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রচনা বন্দ্যোপাধ্যায় অবশেষে একটা সত্যি কথা বললেন। সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে চূড়ান্ত অরাজকতা চলছে।”

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?