Government Employee: মাত্র ১৫ হাজার টাকা! আজ চাকরি হারাতে বসেছেন সরকারি আধিকারিক

Cooch Behar Fire License Bribery Trap: কোচবিহারের এক বাসিন্দা তাঁর বার-কাম-রেস্তোরাঁর ফায়ার লাইসেন্স করানোর জন্য কোচবিহার ডিভিশনাল ফায়ার অফিসে যোগাযোগ করেছিলেন। অভিযোগ, লাইসেন্সের অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য ডিভিশনাল ফায়ার অফিসার তাঁর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

Government Employee: মাত্র ১৫ হাজার টাকা! আজ চাকরি হারাতে বসেছেন সরকারি আধিকারিক
ঘুষ নিতে গিয়ে ধরা পড়া আধিকারিকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 20, 2026 | 5:17 PM

কলকাতা:  ফায়ার লাইসেন্স করে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে বড়সড় সাফল্য পেল অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)। শুক্রবার কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসে হানা দিয়ে ঘুষের প্রথম কিস্তির ১৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ওই দফতরের এক কর্মী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোচবিহারের ডিভিশনাল ফায়ার অফিসারকেও গ্রেফতার করেছেন ACB আধিকারিকরা।

ACB সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের এক বাসিন্দা তাঁর বার-কাম-রেস্তোরাঁর ফায়ার লাইসেন্স করানোর জন্য কোচবিহার ডিভিশনাল ফায়ার অফিসে যোগাযোগ করেছিলেন। অভিযোগ, লাইসেন্সের অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য ডিভিশনাল ফায়ার অফিসার তাঁর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি নিয়ে সরাসরি দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।

তদন্তে নেমে ACB আধিকারিকরা জানতে পারেন, ডিভিশনাল ফায়ার অফিসারের হয়ে ওই দফতরেরই এক অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটর ‘এজেন্ট’ হিসেবে ঘুষের টাকা সংগ্রহের কাজ করছিলেন। অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে এদিন কোচবিহারের ওই দফতরে ফাঁদ পাতে ACB। পরিকল্পনা অনুযায়ী, দাবিকৃত ৫০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ১৫ হাজার টাকা ওই অ্যাসিস্ট্যান্ট ফায়ার অপারেটরের হাতে তুলে দেন অভিযোগকারী। ঠিক সেই মুহূর্তেই হাতেনাতে তাঁকে ধরে ফেলেন সাদা পোশাকের ACB আধিকারিকরা।

ধৃত কর্মীকে জেরা করে এবং প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে এই ঘুষ-চক্রে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ডিভিশনাল ফায়ার অফিসারকেও গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ACB।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us