Cyber Fraud Case: ATM থেকে টাকা তুলে ‘প্রতারণা’! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

Kolkata cyber fraud case: এটিএম থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন, সিম কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে ৮টি POS মেশিন, প্রায় ৬২টি এটিএম কার্ড, প্রায় ১৪টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড। ধৃতদের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আজ আলিপুরের আদালতে পেশ করা হবে।

Cyber Fraud Case: ATM থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ
প্রতীকী ছবিImage Credit source: Getty Images

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 12, 2026 | 1:49 PM

কলকাতা: সাইবার প্রতারণা মামলার (Cyber Fraud Case) তদন্তে কলকাতায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। পূর্ব যাদবপুর (East Jadavpur) থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা বিহারের বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, দিল্লির সাউথ-ওয়েস্ট সাইবার থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্তে নেমে শুক্রবারই পূর্ব যাদবপুর থানায় আসে দিল্লি পুলিশের একটি দল। তারপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

কীভাবে গ্রেফতার করা হল?

দিল্লি পুলিশের ওই দলের সঙ্গে অভিযানে নামে পূর্ব যাদবপুর থানা। বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করেন তদন্তকারীরা। তারপর দিল্লি পুলিশ ও পূর্ব যাদবপুর থানার পুলিশের যৌথ অভিযানে পূর্ব যাদবপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন ভারত বিশাল। তিনি বিহারের বাসিন্দা। এছাড়া বাকি দুইজনের মধ্যে ইন্দ্রজিৎ কুমার ওরফে রোশন ও বিরাজ কুমার বিহারের জাহানবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন, সিম কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে ৮টি POS মেশিন, প্রায় ৬২টি এটিএম কার্ড, প্রায় ১৪টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড। ধৃতদের ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আজ আলিপুরের আদালতে পেশ করা হবে।

কী অভিযোগ?

এটিএম থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতদের মধ্যে। শহরে বসেই এটিএম ক্লোন করে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতেন অভিযুক্তরা। কীভাবে এটিএম থেকে প্রতারণার মাধ্যমে টাকা তুলতেন তাঁরা, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, বা এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us