Sealdah Rail: বজবজ, কৃষ্ণনগর থেকে বর্ধমান, শিয়ালদহের একাধিক রুটের জন্য সুখবর পূর্ব রেলের

Railway News: শিয়ালদহ শাখার সব শাখাতেই হাজার হাজারা মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কর্মস্থলে বা যে কোনও গন্তব্যে পৌঁছতে এই রেলপথের উপরেই ভরসা করেন বহুব প্রত্যন্ত এলাকার মানুষজন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার একাধিক সিদ্ধান্ত নিচ্ছে রেল। অবলুপ্তির পথে আম জনতা উন্নয়ন পার্টি? বাবার পথে রাজনৈতিক অবসর ঘোষণা ছেলে ববিনেরও

Sealdah Rail: বজবজ, কৃষ্ণনগর থেকে বর্ধমান, শিয়ালদহের একাধিক রুটের জন্য সুখবর পূর্ব রেলের
Image Credit source: Getty Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 07, 2026 | 4:36 PM

কলকাতা: পুজোর আগে পূর্ব রেলের (Eastern Railway) বড় ঘোষণা। একাধিক রুটে অতিরিক্ত ট্রেন দিচ্ছে রেল। শুধুমাত্র পুজোর জন্য নয়, সংশ্লিষ্ট রুটগুলিতে পরিষেবা বাড়ানো হচ্ছে সারা বছরের জন্য। তবে প্রাথমিকভাবে যাত্রী সংখ্যা দেখেই বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

একদিকে পুজোর জন্য বিশেষ পরিষেবা দিচ্ছে রেল। পাশাপাশি দীর্ঘদিনের যাত্রীদের দাবি মেনে ১২ অক্টোবর, সোমবার থেকে একাধিক নতুন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল।

শান্তিপুর–কৃষ্ণনগর লাইনে নতুন ট্রেন

শান্তিপুর–কৃষ্ণনগর সিঙ্গল লাইন সেকশনে বর্তমানে ২৪ ঘণ্টায় মাত্র একটি ট্রেন চলাচল করে। একাধিক লেভেল ক্রসিং সহ বিভিন্ন কারণে এই রুটে পরিষেবা খুবই সীমিত। যাত্রীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে এই সেকশনে আরও একটি ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত দুই মাস পরীক্ষামূলকভাবে নতুন ট্রেন চালানো হবে। কত যাত্রী হচ্ছে, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিয়ালদহ-বজবজ শাখায় বাড়ছে ট্রেন

শিয়ালদহ-বজবজ শাখায় রাতের শেষ লোকালও নতুন দেওয়া হল। রাতের শেষ লোকাল শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিট নাগাদ ছাড়বে। বজবজ পৌঁছবে রাত ১১টা ৪৩ মিনিটে। বজবজ থেকে রাতের শেষ লোকাল ছাড়বে রাত ১১টা ৫৪ মিনিট নাগাদ। সেই ট্রেন শিয়ালদহ পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে।

শিয়ালদহ-বর্ধমান রুটেও নয়া ট্রেন

শিয়ালদহ-বর্ধমান রুটে রাতের ট্রেন চালানোর দীর্ঘদিনের দাবিও পূরণ করতে চলেছে পূর্ব রেল। শিয়ালদহ থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে শিয়ালদহ, দু-দিকেই রাতের পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছে।

কৃষ্ণনগরগামী একটি এসি লোকালের রুটেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন করে বাদকুল্লা স্টেশনে দেওয়া হবে স্টপেজ। সংশ্লিষ্ট রুটে যাত্রীদের চাহিদা কেমন থাকছে, তা ব্যবহার পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম রাজীব সাক্সেনা।

Loading...
Unable to load recommendations.
Follow Us