Puri Special Train: পুরী যাওয়ার বিশেষ ট্রেন, কলকাতা, মালদহ থেকে ছেড়ে ট্রেন থামবে কোথায় কোথায়

Kolkata Puri Train: রথের সময় জগন্নাথ দর্শনে বহু মানুষ ভিড় করেন। ওই সময় ট্রেনের টিকিট পেতে গেলে বেশ বেগ পেতে হয়। অনেক আগে থেকেই বুকিং থাকে বেশিরভাগ আসন। ফলে ইচ্ছে থাকলেও উপায় থাকে না অনেক সময়। এবার তাই পূর্ব রেল বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ফলে, যাঁদের এখনও টিকিট কাটা হয়নি, তাঁরাও চাইলে ওই স্পেশাল ট্রেনে অনায়াসে যেতে পারেন।

Puri Special Train: পুরী যাওয়ার বিশেষ ট্রেন, কলকাতা, মালদহ থেকে ছেড়ে ট্রেন থামবে কোথায় কোথায়
Image Credit source: AI Generated Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 01, 2026 | 11:46 PM

কলকাতা: বাঙালির পুরী-যাত্রার জন্য কোনও বিশেষ সময় লাগে না। সারাবছর যে কোনও সময় ডেস্টিনেশন হিসেবে ওড়িশার এই সমুদ্র-শহরকে বেছে নেয় কলকাতা সহ সারা বাংলার মানুষ। আর রথযাত্রার সময় হলে তো কথাই নেই। সে কথা মাথায় রেখেই স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)।

রথের সময় জগন্নাথ দর্শনে বহু মানুষ ভিড় করেন। ওই সময় ট্রেনের টিকিট পেতে গেলে বেশ বেগ পেতে হয়। অনেক আগে থেকেই বুকিং থাকে বেশিরভাগ আসন। ফলে ইচ্ছে থাকলেও উপায় থাকে না অনেক সময়। এবার তাই পূর্ব রেল বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ফলে, যাঁদের এখনও টিকিট কাটা হয়নি, তাঁরাও চাইলে ওই স্পেশাল ট্রেনে অনায়াসে যেতে পারেন।

কলকাতা থেকে খুরদা রোড পর্যন্ত ও মালদা টাউন থেকে পুরী পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে

03101 কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেনটি ছাড়বে আগামী ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে। ট্রেনটি খুরদা রোড পৌঁছবে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে।

এছাড়া খুরদা রোড-কলকাতা স্পেশাল ট্রেনটি ছাড়বে ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই দুপুর ৩টে ৪০ মিনিটে। আর ট্রেনটি কলকাতায় পৌঁছবে পরের দিন দুপুর ২টোয়।

ট্রেনটি দাঁড়াবে আন্দুল, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জয়পুর কে রোড, কটক ও ভুবনেশ্বর স্টেশনে। এই ট্রেনে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও এসি কামরা থাকবে।

মালদা টাউন-পুরী স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে ১৪ ও ২২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে। আর পুরী পৌঁছবে পরের দিন ভোর সাড়ে ৫টায়। এই

পুরী-মালদা টাউন স্পেশাল ট্রেন ১৭ ও ২৫ জুলাই পুরী থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায় আর মালদা টাউনে পৌঁছবে পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে। এই ট্রেনটি থামবে, ফরাক্কা, পাকুড়, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর, শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জয়পুর কে রোড, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোড স্টেশনে।

Follow Us