AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress Account: ১৬৪০০০০০০০-র কোনও হিসেব পাচ্ছে না ED, ব্যাঙ্কে গেল চিঠি

TMC Bank Account: হাইকোর্টের নির্দেশে তিনটি অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি ফিরলেও, একসঙ্গে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। তদন্তের স্বার্থে ওই অ্য়াকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক অভিযোগ দায়ের করেছিলেন।

Trinamool Congress Account: ১৬৪০০০০০০০-র কোনও হিসেব পাচ্ছে না ED, ব্যাঙ্কে গেল চিঠি
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 11:37 AM
Share

কলকাতা: টাকার গেরো কোনওভাবেই কাটছে না। পুলিশের পর তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু টাকার কোনও তল পাচ্ছে না। কোনও হিসেবও পাচ্ছে না ইডি। বিপুল অঙ্কের লেনদেন হয়েছে, যার কোনও হিসেব নেই বলে অভিযোগ। এবার হিসেব পেতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে তদন্তকারী সংস্থা।

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার লেনদেনের কোনও হিসেব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ব্যাঙ্কে গেল চিঠি। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “এই ১৬৪ কোটি তো কিছুই না। এই অঙ্ক ১০০০ কোটিতে পৌঁছবে।”

হাইকোর্টের নির্দেশে তিনটি অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি ফিরলেও, একসঙ্গে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। তদন্তের স্বার্থে ওই অ্য়াকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই প্রথমে তিনটি ও এবার ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

প্রথমেই পুলিশ ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, যাতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আপাতত ওই সব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে।

সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। বাকি অ্যাকাউন্টেও রয়েছে ইডি-র নজর। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে।

Follow Us