CBI on Abhishek House: আর CID নয়, অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ED, এবার কোন দুর্নীতির তদন্ত?

Ed Raid: আজ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন' নামক বাড়িটিতে পৌঁছন ইডি কর্তারা। তারপর তাঁরা জানতে পারেন ডায়মন্ড-হারবারের সাংসদ এখানে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাটের দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছন। এ দিন আধিকারিকরা অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন।

CBI on Abhishek House: আর CID নয়,  অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ED, এবার কোন দুর্নীতির তদন্ত?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 03, 2026 | 5:46 PM

কলকাতা: বাড়িতে বেআইনি অংশ। এই অভিযোগ তুলে আগে সদ্য প্রাক্তন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিল পুরসভা। এরপর বিধানসভার সই জালিয়াতিকাণ্ডে তাঁর বাড়িতে পৌঁছে যান রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। যদিও, শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আর এবার অভিষেকের বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কীসের তদন্তে অভিষেকের বাড়িতে ইডি?

আজ বিকেল পাঁচটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। দুজন ইডি কর্তা পৌঁছন সেখানে। তাঁদের হাতে রয়েছে একটি ফাইল। সেখানে লেখা সমন। অর্থাৎ হাজিরার নোটিস দিতে সেখানে এসেছেন অফিসাররা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই সেখানে এসেছেন গোয়েন্দারা।

আজ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামক বাড়িটিতে পৌঁছন ইডি কর্তারা। তারপর তাঁরা জানতে পারেন ডায়মন্ড-হারবারের সাংসদ এখানে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাটের দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছন। এ দিন আধিকারিকরা অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন।

এর আগে কতবার অভিষেককে তলব করেছিল ইডি?

কয়লা পাচার মামলা

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার দিল্লিতে ইডির সদর দফতরে এবং কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরকারি কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ ও টাকা পাচারের অভিযোগে ইডি এই তদন্ত চালাচ্ছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলার তদন্তের প্রয়োজনেও ইডি তাঁকে নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে তলব করেছিল তাঁকে। শুধু তিনি নন, তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর অফিসেও তল্লাশি চালানো হয়েছিল।

Follow Us