AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Kolkata: শহরে আবাসনের ছাদে দাউ দাউ করে জ্বলছে আগুন, সরানো হচ্ছে বাসিন্দাদের

Fire in Kolkata: দমকলমন্ত্রী আশ্বস্ত করেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তৎপরতার সঙ্গে। সিনিয়র কর্মীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Fire in Kolkata: শহরে আবাসনের ছাদে দাউ দাউ করে জ্বলছে আগুন, সরানো হচ্ছে বাসিন্দাদের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 17, 2025 | 2:17 PM
Share

কলকাতা: শীতের দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি কলকাতা শহরে। আবাসনের ছাদে জ্বলছে আগুন। চারপাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। আবাসনের বাসিন্দাদের তৎপরতার সঙ্গে অন্যত্র সরানোর কাজ চলছে। আশপাশের বিল্ডিং-এর বাসিন্দারাও রীতিমতো আতঙ্কিত।

কলকাতার ৯ নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিটে রয়েছে ওই আবাসন। তারই ছাদে আচমকা আগুন লেগে যায় শুক্রবার দুপুরে। যেহেতু ওই আবাসনে বহু পরিবার বসবাস করে, তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত। অনেক বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন ওই আবাসনে। তাঁদের দ্রুত বের করে আনা হয়েছে। রাস্তায় বসে রয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের তরফে এখনও কোনও কারণ স্পষ্ট করে জানানো হয়নি। উপস্থিত দমকলের এক আধিকারিক জানান, এটা ছিল একটি ৬ তলা বাড়ি। ওই বাড়ির ৬ তলার ওপর নির্মাণকাজ শুরু হয়েছিল। সেখানেই আগুন লাগে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন আর ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। তিনি জানিয়েছেন, সিনিয়র আধিকারিকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ফোনে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?