AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendrapur: আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের বাড়িতে অস্ত্রসম্ভার, কার্তুজ-বোমা বাঁধার সুতলিও!

Arms Recover: ধৃতদের একজনের নামে খুনের মামলার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। চার্জশিটও হয়ে গিয়েছে। কোথা থেকে এই অস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের সঙ্গে অস্ত্র চোরাচালানের কোনও সংযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Narendrapur: আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের বাড়িতে অস্ত্রসম্ভার, কার্তুজ-বোমা বাঁধার সুতলিও!
এই অস্ত্রগুলিই উদ্ধার হয়েছে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2024 | 1:00 PM
Share

গড়িয়া: ভোটের আগে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার অস্ত্র। গড়িয়ার ৫২ পল্লি থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শটার, ২টি ৭এমএম পিস্তল, ৩০ রাউন্ড কার্তুজ, ৫ কেজি বারুদ। উদ্ধার হয়েছে ২৫টি সুতলির বান্ডিল। মূলত বোমা বাধার কাজে উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অস্ত্র ও অস্ত্রের সামগ্রী উদ্ধার হয়েছে আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ওই ছাত্রের বাড়ি থেকেই।

ধৃতদের একজনের নামে খুনের মামলার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। চার্জশিটও হয়ে গিয়েছে। কোথা থেকে এই অস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের সঙ্গে অস্ত্র চোরাচালানের কোনও সংযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ডিএসপি ক্রাইম বারুইপুর পুলিশ জেলা ফয়জল বিন আহমেদ বলেন, ভোট চলছে। তাই বারুইপুর জেলা পুলিশ সবসময় সতর্ক। তল্লাশি-অভিযানও চলেছে। এরইমধ্যে রবিবার সন্ধ্যায় নরেন্দ্রপুর থানায় খবর আসে অস্ত্র মজুতের। এরপরই অভিযান চালিয়ে একজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই আশুতোষের ওই ছাত্রের নাম উঠে আসে। তাঁর বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদের পরই তল্লাশিতে অস্ত্রগুলি উদ্ধার হয়।

Follow Us
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ