Firhad Hakim: নিজের পাড়াতেই এবার জমি হারালেন ফিরহাদ!

Firhad Hakim Party Office Taken Over: প্রায় সত্তর ছুঁইছুঁই এক মহিলা। তিনি মমতা তৃণমূলের সমর্থক। তিনি বললেন, "আমি একদম প্রথম থেকেই মমতাদির পাশে। একদম দিদি যখন কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে, সেই থেকে আমি। দিদি যেখানে যাবে, আমি সেখানে। ববি হাকিম আমার অনেক ক্ষতি করেছে, বললে ফুরোবে না। আমার জমি ববি দখল করতে গিয়েছিল। দিদির জন্য উদ্ধার করতে পেরেছিলাম।"

Firhad Hakim: নিজের পাড়াতেই এবার জমি হারালেন ফিরহাদ!
ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 01, 2026 | 8:44 PM

কলকাতা: এর আগে ‘গদ্দার’ পোস্টার পড়েছিল। এবার কার্যত পার্টি অফিসই হাতছাড়া ফিরহাদ হাকিমের। চেতলাতে নিজের পাড়াতেই পার্টি অফিস হাতছাড়া হল প্রাক্তন মেয়রের। প্রাক্তন মেয়রের পার্টি অফিস দখল করল মমতা তৃণমূল। সরল ফিরহাদের ছবি। থাকল মমতা-অভিষেকের ছবি। কার্যালয়ে লাগানো হয়েছে মমতা-তৃণমূলের ব্যানারও।

ফিরহাদ হাকিমের পাড়ায় গদ্দার পোস্টার পড়েছিল কিছুদিন আগে। এবার ৮২ নম্বর ওয়ার্ডে কার্যালয়, যেখান ফিরহাদ রাজনৈতিক কার্যকলাপ করতেন, সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে একটা বিজয়া সম্মিলনীরও আয়োজন করা হয়েছে। ফিরহাদের ছবি কোথাও নেই।

মমতা তৃণমূলের সমর্থক এক তৃণমূল কর্মী বলেন, “এই অফিস তো শুধুমাত্র ফিরহাদ হাকিমের না। এই পার্টি অফিস যখন প্রথম হয়, তখন ফিরহাদ-মমতাদির নাম ছিল। বর্তমানে এটা মমতা তৃণমূল কংগ্রেসের কার্যালয়। ফিরহাদ হাকিম মমতা তৃণমূল কংগ্রেসে নেই। ববিদার নেতা এখন ঋতব্রত। আমাদের নেতা আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়।”

প্রায় সত্তর ছুঁইছুঁই এক মহিলা। তিনি মমতা তৃণমূলের সমর্থক। তিনি বললেন, “আমি একদম প্রথম থেকেই মমতাদির পাশে। একদম দিদি যখন কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে, সেই থেকে আমি। দিদি যেখানে যাবে, আমি সেখানে। ববি হাকিম আমার অনেক ক্ষতি করেছে, বললে ফুরোবে না। আমার জমি ববি দখল করতে গিয়েছিল। দিদির জন্য উদ্ধার করতে পেরেছিলাম।”

এলাকার প্রাক্তন কাউন্সিলর বললেন, “অনুভূতিটা খুবই ভালো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এসেছি। দিদি ছিলেন বলে নেতা হয়েছেন সকলে। না হলে ববি হাকিম হতেন না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us