Ration Corruption Action: দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া

Ashok Kirtania On Ration Scam: খাদ্যভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, "আপনারা আমাকে মাত্র এক সপ্তাহ সময় দিন। যাঁদের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।" তিনি স্পষ্ট জানান, মে মাসে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলেও জুন মাস থেকে উপভোক্তারা রেশনে উৎকৃষ্ট মানের খাদ্যসামগ্রী পাবেন। 

Ration Corruption Action:  দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
অশোক কীর্তনিয়া, খাদ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2026 | 1:58 PM

কলকাতা: শপথ গ্রহণের পরেই রেশন দুর্নীতি দমনে কার্যত জেহাদ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের নতুন সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মঙ্গলবার খাদ্য দফতরের দায়িত্ব নিয়েই তিনি সাফ জানিয়ে দিলেন, ‘না খাউঙ্গা, না কিসি কো খানে দুঙ্গা।’  দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন, তা উপড়ে ফেলাই তাঁর প্রথম লক্ষ্য বলে স্পষ্ট করে দিলেন অশোক কীর্তনিয়া।

খাদ্যভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “আপনারা আমাকে মাত্র এক সপ্তাহ সময় দিন। যাঁদের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব।” তিনি স্পষ্ট জানান, মে মাসে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলেও জুন মাস থেকে উপভোক্তারা রেশনে উৎকৃষ্ট মানের খাদ্যসামগ্রী পাবেন।

এদিন রেশন কার্ড ও নাগরিকত্ব নিয়েও বড় বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ভারতবর্ষের নাগরিক নন এমন কেউ সরকারি সুবিধা পাবেন না। যাঁরা CAA-তে আবেদন করেছেন, তাঁরা সমস্ত সরকারি সুযোগ পাবেন। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সুর টেনে অশোক কীর্তনিয়া বলেন, “আমি মাটির মানুষ, লড়াই করে উঠেছি। না খাউঙ্গা, না কিসি কো খানে দুঙ্গা।” সুজিত বসুর গ্রেফতারি প্রসঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “আরও হবে, দেখতে থাকুন।” তিনি সাফ জানান, দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের পাশাপাশি যে সমস্ত আধিকারিকরা তাঁদের সাহায্য করেছেন, কাউকেই রেয়াত করা হবে না। তাঁর কথায়, “রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছেন, তাঁদেরকে যাঁরা দুর্নীতি করতে সাহায্য করেছেন, তাঁদেরকে ছেড়ে দেব? ওতটা ভাল মানুষ আমি নই। ” এখন দেখার, সাত দিনের এই চরম সময়সীমার পর খাদ্যভবনের ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ রুখতে কী কী পদক্ষেপ নেন তিনি।

 

Follow Us