Madan in Kalighat: ‘আমার তো মনে হয় আপনারাই অসহযোগিতা করছেন’, কালীঘাটে গিয়ে কেন বললেন মদন?

TMC MLA Madan Mitra: খবর পেয়েই ছুটে আসেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর সাফ কথা, “উনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনি তো নেই। কিছু প্রটোকল আছে। তাই আমার মনে হয় সময় দেওয়া উচিত। সময় দিয়ে তাঁর সঙ্গে কথা বলা দরকার।” কিন্তু কথা শেষ না করেই শুধু বলে গেলেন যেতে দিন।

Madan in Kalighat: ‘আমার তো মনে হয় আপনারাই অসহযোগিতা করছেন’, কালীঘাটে গিয়ে কেন বললেন মদন?
আর কী বললেন মদন? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 09, 2026 | 5:58 PM

কলকাতা: মঙ্গলাবর দুপুর গড়িয়ে বিকেল হতেই কালীঘাট ঘিরে ফেলল সিআইডি। তৃণমূলের কেন্দ্রীয় কার্যলয়ে ঢুকে পড়লেন তদন্তকারীরা। বিকেল ৪টেতে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসেও হানা দেয় সিআইডি। অন্যদিকে কালীঘাটে তৃণমূলের কার্যলয়ে ঢুকতে গিয়ে শুরুতে বাধার মুখে পড়তে হয়েছিল সিআইডি-র তদন্তকারীদের। যদিও শেষ পর্যন্ত সব বাধা উড়িয়ে ভিতরে ঢুকে যায় সিআইডি। চলে ভিডিয়োগ্রাফি। এদিকে সিআইডি যখন সই কেলেঙ্কারি কাণ্ডে তদন্তে গতি বাড়াচ্ছে রাজ্যে, তখন দিল্লিতে মমতা-অভিষেক। এদিন আবার অভিষেককে ভবানীভবনে ডেকেছিল সিআইডি। বিকেল ৫টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হলেও দেখা মেলেনি তৃণমূলের এককালের সেনাপতির। এরইমধ্যে কালীঘাট-কাণ্ডে তোলপাড় বঙ্গ রাজনীতির আঙিনা।  

খবর পেয়েই ছুটে আসেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর সাফ কথা, “উনি তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনি তো নেই। কিছু প্রটোকল আছে। তাই আমার মনে হয় সময় দেওয়া উচিত। সময় দিয়ে তাঁর সঙ্গে কথা বলা দরকার।” কিন্তু কথা শেষ না করেই শুধু বলে গেলেন যেতে দিন। মাঝে আবার বললেন, তাঁর সঙ্গে কারও কোনও কথা হয়নি। এই ইস্যুতে সাংবাদিকরা তাঁকে লাগাতার প্রশ্ন করলেও বিশেষ কোনও উত্তর দিতে চাননি। উল্টে সাংবাদিদের উদ্দেশ্যেই খানিক অভিযোগের সুরে বললেন, তিনি কোনও উত্তর দিতে চান না। এভাবে তাঁকে প্রশ্ন করে নাকি এবার অসহযোগিতা করা হচ্ছে। 

খানিক ক্ষোভের সঙ্গেই বললেন, “আমি এত কথা বলতে চাই না। আমি পার্টি অফিসে এসেছি, আসতে দিন। আমি তো অসহযোগিতা করিনি, আমাদের কেউ অসহযোগিতা করেনি। আমার তো মনে হয় আপনারাই অসহযোগিতা করছেন।” 

Follow Us