মদন মিত্র
তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সঙ্গী মদন মিত্র। উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভার বিধায়ক তিনি। প্রবীণ এই রাজনীতিবিদের জন্ম ১৯৫৪ সালের ৩ ডিসেম্বর। প্রথমে তিনি কংগ্রেস থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর ১৯৯৮ সালে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করেন তৃণমূলে। বছর চারেক পর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হন।
২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুর পশ্চিম বিধানসভার উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন মদন মিত্র। সীমানা পুনর্বিন্যাসের ফলে ওই বিধানসভা কেন্দ্রটি এখন অবলুপ্ত। এরপর ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে। বামেদের সরিয়ে ক্ষমতা দখল করে তৃণমূল। আর এই পালাবদলের সময় কামারহাটি বিধানসভা থেকে জয়ী হন মদন মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় প্রথমে ক্রীড়ামন্ত্রী ও পরে পরিবহণ মন্ত্রী হন। তবে ২০১৬ সালে নিজের নির্বাচনী এলাকায় হারতে হয় তাঁকে। সিপিএম-এর মানস মুখোপাধ্য়ায়ের কাছে ৪ হাজার ১৯৮ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। দীর্ঘ তাঁর এই রাজনৈতিক জীবনে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, কখনও আবার সারদা চিটফান্ড মামলায় নাম জড়িয়েছে তাঁর।
মদন মিত্রর স্ত্রীর নাম অর্চনা মিত্র। তাঁদের দুই সন্তান। তবে শুধু রাজনীতি নয়, এর পাশাপাশি সিনেমায় অভিনয় করতে, গান গাইতেও ভালবাসেন মদন মিত্র। তাঁর ‘ওহ লাভলি’ গানে মুগ্ধ আট থেকে আশি।
Read MoreMadan Mitra on SSKM: ‘শ্রেষ্ঠ ডাক্তারদের সরানো হয়েছিল’, এসএসকেএম নিয়ে বিস্ফোরক মদন মিত্র
Madan Mitra on Mamata Banerjee: সম্প্রতি ২০২১-এর মমতার পায়ে আঘাত লাগার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের ডিপার্টমেন্ট অব রেডিও ডায়াগোনাস্টিকের ২০২১ সালের ১১ মার্চের রিপোর্ট দেখিয়ে বলেন, “নো এভিডেন্স অব ফ্র্যাকচার।”
- TV9 Bangla
- Updated on: Oct 5, 2026
- 11:22 pm
Madan Mitra on Mamata Banerjee: ‘ফিরলে কী পাবে?’ মমতার কাছে হিসেব বুঝে নিতে চাইলেন মদন মিত্র
Madan Mitra: সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ার একটি সভায় টেলিফোনে বার্তা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "১৫ দিনের মধ্য়ে বিধায়ক-সাংসদরা ফিরে আসুন।" এই বার্তার কথা শুনে মদন মিত্র এবার চাইলেন হিসেব বুঝে নিতে।
- TV9 Bangla
- Updated on: Oct 5, 2026
- 10:41 pm
Madan Mitra: তৃণমূল ভবনে গণেশ পুজোর ‘দখল’ নিল ঋত-তৃণমূল, মদনের নেতৃত্বে ১০০০ জনের বেশি লোককে পাত পেড়ে ভোগও খাওয়ানো হল
Ritabrata TMC Ganesh Puja: ভোগ খাওয়ানো হল আশপাশের মানুষ এবং পথচারীদের। ভোগ খাওয়ানোর জন্য ক্যাটারারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোগে ছিল খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়া, চাটনি, পাপড়, পায়েস, সন্দেশ। সব মিলিয়ে ১২০০-১৩০০ লোককে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়।
- TV9 Bangla
- Updated on: Sep 14, 2026
- 8:54 pm
Madan Mitra: ‘বাংলা ভেসে যাচ্ছে, আর কালীঘাটের মধ্যবিত্ত পাড়ার ছেলে নিউ জার্সিতে ভিলা নিয়ে থাকছে’, অভিষেককে খোঁচা মদনের
Madan Mitra on Abhishek Banerjee: এক জন মধ্যবিত্ত পরিবারের যুবক হয়ে কীভাবে লং আইল্যান্ডে নিউ জার্সিতে বিলাসবহুল ভিলাতে থাকছেন অভিষেক? সুমিত রায়ের গ্রেফতারির প্রসঙ্গেই তৃণমূল সাংসদের জীবন যাপন নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল বিধায়ক বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন, তাতে সুমিত রায় কিন্তু অ্যারেস্ট হয়নি।"
- TV9 Bangla
- Updated on: Sep 11, 2026
- 3:40 am
Madan Mitra: ‘বিখ্যাত বিখ্যাত চোর বলে যারা পরিচিত…’, মমতাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মদন মিত্রের
TMC MLA: মদনের বক্তব্য প্রসঙ্গে কালীঘাট শিবিরের বিধায়ক কুণাল ঘোষ বলেন, "যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো শিবির বদল করছেন, দল বদল করছেন। মদন মিত্র কাদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন, কাদের সঙ্গে ছবি তুলছেন একটু দেখে নেবেন।"
- TV9 Bangla
- Updated on: Aug 18, 2026
- 9:06 pm
Biman Basu on Madan Mitra: ‘শতাব্দীর সেরা কালারফুল ব্যক্তি আপনি’, মদনের প্রশংসা বিমানের, লজ্জায় রাঙা হয়ে পাল্টা কী বললেন কামারহাটির MLA?
Kolkata: আজ বিমান বসুর সঙ্গে রাজভবনে হঠাৎ দেখা হয়ে যায় মদন মিত্রের। সাদা পাকা চুলের বিমান বসু হ্যাডসেক করেন কামারহাটির ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়ক মদনের সঙ্গে। তারপর বামফ্রন্ট চেয়ারম্যান বললেন. "ইউ আর মোস্ট কালারফুল"। এ দিকে, সিনিয়রের কাছ থেকে এই বয়েসে এসব শুনে খানিক লজ্জা পেতে দেখা গেল মদনকে। তবে, খুশিই হয়েছেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Aug 15, 2026
- 11:29 pm
Madan Mitra: ‘কোন দলে আছি নিজেই জানি না’, রাজনীতিতে দম আটকে আসছে মদন মিত্রের
Madan Mitra on Politics: দিন ১৫ আগে শিবির বদল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে নাম লিখিয়েছেন মদন মিত্র। তারপর থেকে একে একে মদন সহ পরিবারের সদস্যরা ইডি-র নোটিসে হাজিরা দিয়েছেন। বুধবার সাড়ে ৭ ঘণ্টা ধরে ইডি-র প্রশ্নের উত্তর দিয়েছেন মদন মিত্র। এরপরই TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের হতাশার কথা খোলা মনে জানালেন বিধায়ক।
- TV9 Bangla
- Updated on: Jul 30, 2026
- 8:16 pm
Madan on ED: ‘ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সব দিয়ে দিয়েছি’, ED অফিস থেকে বেরিয়ে বললেন মদন
ED: বুধবার বেলা ১২টা বেজে ১৫ মিনিট নাগাদ সিজিও-তে যান কামারহাটির বিধায়ক। এর আগে এই পুরনিয়োগ মামলাতেই মদনের স্ত্রী ও দুই ছেলে হাজিরা দিয়ে গিয়েছেন ইডি অফিসে। গতকাল রাতে সিজিও থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি মদন। তিনি বলেন, "আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য ওরা চেয়েছেন সবটা দেওয়ার চেষ্টা করেছি।"
- TV9 Bangla
- Updated on: Jul 30, 2026
- 6:45 am
Madan Mitra: ‘আমি কিন্তু বলব আপনাদের জন্যই…’, ED দফতরে ঢোকার আগে চটে গেলেন মদন
Kolkata: সঙ্গ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর শিবির বদল করেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। লাগাতার আক্রমণ শানাতে শুরু করেন। কিন্তু শিবির বদলানোর পরও দেখা গেল মদনকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি।
- TV9 Bangla
- Updated on: Jul 29, 2026
- 12:54 pm
Madan Mitra got ED Notice: আর বৌ-ছেলে নয়, ২১ জুলাই থেকে ফিরে আসার পর ED-র তলব পেলেন মদন নিজে
ED notice: অভিষেকের হাত ছেড়ে এই ছেলেদের হাত ধরুন। আপনার পার্টি এটা, অভিষেকের পার্টি নয়।" শুধু তাই নয়, ১৯ জুলাইয়ের লাইভেও অভিষেককে ক্রিমিনাল খুনি বলে বলে আক্রমণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। পাল্টা আবার মদনকে ১০ কোটির নোটিসও ধরান অভিষেক। এরই মধ্যে দেখা গেল একুশে জুলাইয়ের সভা থেকে ফিরতেই মদনের কাছে এল ইডির নোটিস।
- TV9 Bangla
- Updated on: Jul 21, 2026
- 10:40 pm