Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার ফর্মে কোনও ভুল থেকে যায়নি তো? এই উপায়ে সহজেই চেক করে নিন

Annapurna Yojana Form Check: কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্ট ভেরিফাইও হয়ে গিয়েছে। বাকি কাজও চলছে পুরোদমে। ফলে টাকা ঢোকা যে কার্যত সময়ের অপেক্ষা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আবেদনের সময় ফর্মে কোনও ভুল হয়ে যায়নি তো?

Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার ফর্মে কোনও ভুল থেকে যায়নি তো? এই উপায়ে সহজেই চেক করে নিন
কীভাবে দেখবেন জমা দেওয়া ফর্ম? Image Credit source: Social Media

Jun 18, 2026 | 10:22 PM

জোরকদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফিলাপ। সাইবার ক্যাফেতে লম্বা লাইন। অন্যদিকে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা মাসিক ভাতাও ঢুকে গিয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন ১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্ট ভেরিফাইও হয়ে গিয়েছে। বাকি কাজও চলছে পুরোদমে। ফলে টাকা ঢোকা যে কার্যত সময়ের অপেক্ষা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আবেদনের সময় ফর্মে কোনও ভুল হয়ে যায়নি তো? তথ্য ঠিক দিয়েছিলেন কিনা মনে করতে পারছেন না? আগে যদি আপনি সেভ করে না রাখেন তা হলেও আপনি যে কোনও সময় চাইলেই আপনার জমা করা ফর্মটি দেখতে পাবেন। 

কী করতে হবে? 

  • প্রথমে চলে যান https://socialregistry.wb.gov.in/citizen/ এই ওয়েবসাইটে। এরপর নিজের জেলা বেছে নিন। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর দেওয়ার যে জায়গা রয়েছে সেখানে অ্যাকউন্ট খোলার সময় যে নম্বর দিয়েছিলেন সেই নম্বর দিতে হবে। 
  • তার নিচেই রয়েছে সিকিউরিটি ক্যাপচা কোর্ড দেওয়ার জায়গা। সেটা দেওয়ার পরেই রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করুন। 
  • এরপরই নির্দিষ্ট মোবাইল নম্বরে চলে আসবে ৬ ডিজিটের ওটিপি। সেটা পরের পাতায় দিয়ে দিন। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। 
  • অনলাইনে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল সেটা এবার দেখাবে স্ক্রিনে। অর্থাৎ ফর্ম যে সাবমিট হয়েছে সেটাই আরও একবার দেখানো হবে। কোনও সমস্যা না হলে বা সঠিকভাবে জমা হলেই দেখাবে Application Submitted. 
  • তার ঠিক নিচেই থাকবে গৃহকর্তার নম্বর। পাশে কত তারিখে, কোন সময় ফর্ম জমা হয়েছিল সেই তারিখ। আর তার ঠিক নিচেই থাকবে ডাউনলোড ফর্মের অপশন। 
  • ওই অপশনে ক্লিক করলেই আপনি আপনার জমা করা ফর্ম দেখে নিতে পারবেন। পরিবার সংক্রান্ত যা তথ্য দিয়েছিলেন সবই পিডিএফ আকারে দেখতে পাবেন। 
Follow Us