Kolkata Police: চাঁদা ঝামেলা হলেই সরাসরি অভিযোগ জানান কলকাতা পুলিশের দেওয়া এই নম্বরে

এ দিকে আবার পুজো নিয়ে নানা পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই বৈঠক করে জানিয়েছিলেন, কলকাতার আকাশে একসঙ্গে দেখা যাবে তিন হাজার ড্রোন। সেই ড্রোন দিয়ে আলোর বিন্দুতে আঁকা হবে দেবীদুর্গার অবয়ব।

Kolkata Police: চাঁদা ঝামেলা হলেই সরাসরি অভিযোগ জানান কলকাতা পুলিশের দেওয়া এই নম্বরে
কলকাতা পুলিশImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2026 | 2:19 PM

কলকাতা: দুর্গাপুজো (Durga Puja) আসছে। ইতিমধ্যেই পাড়ার ক্লাবগুলি পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছে। প্রতিবার ক্লাবগুলির চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষজন। তাই এবার কড়া পুলিশ। চাঁদার জুলুম রুখতে বড় পদক্ষেপ করল পুলিশ।

শহরে কোথাও কোনও চাঁদা নিয়ে জুলুমবাজি ঘটনা ঘটলে কিংবা পরিস্থিতি তৈরি হলে, সেই অভিযোগ জানানোর জন্য টোল-ফ্রি নম্বর চালু করল কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, ২৪ ঘণ্টা খোলা থাকবে এই টোল ফ্রি নম্বরটি। সেই কারণে একসঙ্গে চালু করা হল হোয়াটস অ্যাপ নম্বর। টেক্সট মেসেজ করেও সাধারণ নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন।

এ দিকে আবার পুজো নিয়ে নানা পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই বৈঠক করে জানিয়েছিলেন, কলকাতার আকাশে একসঙ্গে দেখা যাবে তিন হাজার ড্রোন। সেই ড্রোন দিয়ে আলোর বিন্দুতে আঁকা হবে দেবীদুর্গার অবয়ব। তারপর ফুটিয়ে তোলা হবে দুর্গাপুজোর আবাহনের নানা মুহূর্ত। মহালয়া থেকে অষ্টমী, দুর্গাপুজোর দিনগুলিতে হবে মেগা শো। তবে এবার পুজোর আবহন শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক নয়। গোটা রাজ্যজুড়েই পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার।

নবান্ন সূত্রে খবর, দেবী দুর্গার বন্দনা হবে বাংলার লোকসংস্কৃতি,উৎসবের মেলবন্ধনে। একই সঙ্গে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক সফর। নাম দেওয়া হয়েছে ‘ ‘ট্রিবিউট মা টুর’। পাঁচ জায়গায় দু’দিন করে হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি দুর্গাপুর এবং বহরমপুরে এই সফর হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us