Winter in Bengal: শেষবেলায় হঠাৎ মুড সুইং শীতের! এই ফেব্রুয়ারিতেই ৫ থেকে ৬ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা

West Bengal Weather: বিগত কয়েকদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই কুয়াশার দাপট দেখা গিয়েছে। আপাতত কুয়াশার দাপট আর থাকছে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে।

Winter in Bengal: শেষবেলায় হঠাৎ মুড সুইং শীতের! এই ফেব্রুয়ারিতেই ৫ থেকে ৬ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Feb 08, 2026 | 11:08 AM

কলকাতা: মাঘ-শেষে রাজ্য জুড়ে শীতের আমেজ। ফাঁকা মাঠ পেয়ে নিজের ছন্দে বইছে উত্তুরে হাওয়া। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। টানা দু’দিন ১৪ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। এদিনও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় ১০-১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। ঠান্ডার ভালই কামর রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরেও শেষবেলায় মুড ভাল শীতের। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রায় বড়সড় কোনও বদলের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

কেমন থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ? 

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা। 

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ থেকে ৫দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের থাকছে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা সহ নিচের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

তবে বুধবার থেকে দিন-রাতের তাপমাত্রা, দুই-ই বাড়বে। কারণ ফের রয়েছে ঝঞ্ঝার পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা থাকছে হিমাচল প্রদেশ ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ ফেব্রুয়ারি।  

এদিকে বিগত কয়েকদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই কুয়াশার দাপট দেখা গিয়েছে। আপাতত কুয়াশার দাপট আর থাকছে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার মাত্রা অনেকটাই কম থাকছে।