AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather: ডিসেম্বরে কি হাড় কাঁপানো শীত? ঠান্ডায় কাবু হবে কলকাতা?

Weather: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় মূলত শুষ্ক আবহাওয়া রয়েছে। দু'দিন পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে কমবে। ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ পাওয়া যাবে।

Weather: ডিসেম্বরে কি হাড় কাঁপানো শীত? ঠান্ডায় কাবু হবে কলকাতা?
বাড়বে গরম
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 8:50 PM
Share

কলকাতা: নভেম্বরের শেষ দিক থেকে ঠান্ডার আমেজ। শীতপ্রেমীদের মনে খুশির আমেজ। ডিসেম্বরে জাঁকিয়ে শীতের আশা। কিন্তু, ডিসেম্বরের প্রথমেই শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ দিল মৌসম ভবন। ডিসেম্বরে দেশে হাড়কাঁপানো ঠান্ডার আশা কম। মৌসম ভবন বলছে, রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের বেশি থাকতে পারে। শৈত্যপ্রবাহের দাপটও কম থাকতে পারে। দেশের মতো বাংলাতেও ফিকে হতে পারে শীত। ঠান্ডা পড়বে। তবে স্থায়িত্ব কম হওয়ার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় মূলত শুষ্ক আবহাওয়া রয়েছে। দু’দিন পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে কমবে। ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ পাওয়া যাবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন একাধিক জেলায় মেঘলা আকাশ ছিল। কাল থেকে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

ডিসেম্বরের শুরুতে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব বাতাসে ভর করে। উত্তর-পূর্ব বাতাস ঢুকলেও এখনই উত্তর-পশ্চিমের বাতাসের সম্ভাবনা নেই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?