
কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja) বেআইনিভাবে পাস বিক্রির অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। শনিবার তাঁকে তোলা হয় বিচারভবনে। সেখানে জামিনের আবেদন করেননি তিনি। তবে অন্য কিছু চেয়েছেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। ইন্দ্রনীলকে যাতে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হয়, সেই আবেদন করা হয়েছে।
ইন্দ্রনীল আইনজীবী বলেন, “জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার আবেদন জানাচ্ছি। যেসব ওষুধ খান, সেগুলো যাতে দেওয়া হয় সেই আবেদন করছি।” আদালতে সরকারি আইনজীবী বলেছেন, “অভিযুক্তর নিজের দুই অ্যাকাউন্টে ২৭ লক্ষ টাকা রয়েছে। ফ্রিজ করা ২৭টি অ্যাকাউন্ট মিলিয়ে ১০ কোটির বেশি ফ্রিজ করা হয়েছে। গতকালের তল্লাশিতে ১৩টি নথি পুলিশ পেয়েছে। সেগুলি যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে। ছুটি থাকায় সরকারের কাছে চাওয়া নথি আসতে সময় লাগতে পারে। তাই আমরা পুলিশি হেফাজতের মেয়াদ নষ্ট না করে আপাতত জেল হেফাজতে চাইছি। তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। জামিনে তীব্র আপত্তি আছে।”
অভিযোগকারীর আইনজীবী বলেন, “কোন আইনের ভিত্তিতে কেন জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হবে সেটা নিয়ে শুনানি করা হোক।” ইন্দ্রনীলের আইনজীবী বলেন, “রাজনৈতিক ও সামাজিক স্ট্যাটাসের কথা মাথায় রেখে বসু ও সান্তনা সেনা বিশ্বাসকে প্রথম শ্রেণীর বন্দি মর্যাদা দেওয়া হয়েছে। সেই কপি জমা দিচ্ছি।” আগামী ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট। পাশাপাশি