Trinamool Councillor Bappaditya: ঘর ফাঁকা হচ্ছে তৃণমূলের, গ্রেফতার কলকাতা পুরসভার দাপুটে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

Councillor Bappaditya Dasgupta Arrested: তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, মানুষকে ভয় দেখানো, মারধর করা থেকে শুরু করে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছে। ভয়ে ব্যবসা করতে পারতেন না স্থানীয় ব্যবসায়ীরা।

Trinamool Councillor Bappaditya: ঘর ফাঁকা হচ্ছে তৃণমূলের, গ্রেফতার কলকাতা পুরসভার দাপুটে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত
বাপ্পাদিত্য দাশগুপ্ত Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jun 07, 2026 | 7:25 AM

কলকাতা: গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। কলকাতার পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দাপুটে বাপ্পাদিত্য। তাঁর বিরুদ্ধে পাটুলির ঝিলপাড় এলাকার দোকান থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। একই মামলায় শনিবার বাপ্পাদিত্যর শাগরেদ সৌরভ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই বাপ্পাদিত্যর গ্রেফতারি নিয়ে জল্পনা চলছিল। রাতে তাঁকেও তুলে নেয় পাটুলি থানার পুলিশ। এই নিয়ে মোট ৭ জনকে তৃণমূল কাউন্সিলরকে এখন পর্যন্ত একাধিক অভিযোগে ধরল পুলিশ। 

তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, মানুষকে ভয় দেখানো, মারধর করা থেকে  শুরু করে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছে। ভয়ে ব্যবসা করতে পারতেন না স্থানীয় ব্যবসায়ীরা। শুধু তাই নয়, অভিযোগ পাটুলি ঝিলপাড়ে পাশে যে দোকান নির্মাণ হয়েছে সেই দোকান পিছু পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করেছিল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তাঁর ঘনিষ্ঠ সৌরভ ঘোষ। তোলার টাকা না দেওয়ায় দোকান দেওয়া হয়নি বলেও দাবি অভিযোগকারীদের। শনিবারই থানার বাইরে বিক্ষোভ দেখাতেও দেখা যায় এলাকার বাসিন্দাদের। 

শনিবার রাত ১০টা নাগাদ বাপ্পাদিত্যর বাড়িতে যায় পুলিশ। বাড়ি থেকে আটক করে তাঁকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ভোট পরবর্তী হিংসাতেও বাপ্পাদিত্য ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। শনিবার রাতে বাপ্পাদিত্যকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। সেই সময়ই তাঁর বিরুদ্ধে থানার সামনে ওঠে চোর চোর স্লোগান। ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে বিজেপিও। 

Follow Us