West Bengal Weather Update: ভয়ঙ্কর গরমের হাত থেকে রেহাই নেই ১৬৮ ঘণ্টা! বড় কথা বলছে হাওয়া অফিস

Intense Heat Expected in Bengal: মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে আংশিকভাবে তাপমাত্রার পারাপতন দেখা গেলেও তাতে দাবদহে খুব একটা হেরফের হবে না। বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়?

West Bengal Weather Update: ভয়ঙ্কর গরমের হাত থেকে রেহাই নেই ১৬৮ ঘণ্টা! বড় কথা বলছে হাওয়া অফিস
প্রতীকী ছবি Image Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images

| Edited By: জয়দীপ দাস

May 19, 2026 | 5:18 PM

কলকাতা: বাতাসে যেন আগুনের হলকা। তীব্র দাবদহে পুড়ছে বাংলা। আর এই দাবহের হাত থেকে এখনই রক্ষা নেই। সাফ জানিয়ে দিল আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকছেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই মত হাওয়া অফিসের। সোমবারই  ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় পানাগড়ের পারদ। ৪১.৭ ডিগ্রিতে চলে যায় কলাইকুণ্ডা-ব্যারাকপুরের গরম। বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছে যায় ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে।

মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে আংশিকভাবে তাপমাত্রার পারাপতন দেখা গেলেও তাতে দাবদহে খুব একটা হেরফের হবে না। তবে তুলনামূলকভাবে ঝড়-বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। বাদবাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

২০ তারিখের পরেও দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে। তবে এই বৃষ্টিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী সাতদিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী সাতদিনের মধ্যে দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে। 

অন্যদিকে বিগত কয়েকদিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ২০ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু জেলায়। বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাতে হতে পারে বিক্ষিপ্তভাবে। 

Follow Us