Naushad Siddiqui: ‘এত পাতলা মাছ যে হাত কেটে যাবে’ খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে নিজের জেলযাত্রার অভিজ্ঞতা শোনালেন নওশাদ

Naushad Siddiqui: প্রসঙ্গত, দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছিল আইএসএফ বিধায়ককে। তাঁর জেল যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতরও হয়। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কার্যত নিজের জেল জীবনের অভিজ্ঞতা শোনান নওশাদ।

Naushad Siddiqui: এত পাতলা মাছ যে হাত কেটে যাবে’ খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে নিজের জেলযাত্রার অভিজ্ঞতা শোনালেন নওশাদ
নওশাদ সিদ্দিকী। Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 06, 2024 | 8:06 PM

কলকাতা: জেলে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অভিযোগ, জেলে খাবারের গুণগত মান খারাপ। সরকারি নিয়মানুসারে মাছ দেওয়ার কথা ৭৫ গ্রাম। কিন্তু তা দেওয়া হয় না। এই অভিযোগ তুলে সরব হলেন বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বন্দিদের খাওয়া-দাওয়ার প্রসঙ্গ উঠতেই ক্ষোভে ফুঁসে ওঠেন নওশাদ। খোঁচা দিয়ে বলেন, ‘যিনি মাছে কাটেন তার হাত কেটে যাবে এতটাই পাতলা।’ শীতকালে বিকেল সাড়ে চারটেয় রাতের খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেন নওশাদ। তাই দ্রুত সকলের জন্য গরমের ভাতের দাবিও তুলেছেন আইএসএফ নেতা।

প্রসঙ্গত, দীর্ঘ সময় জেলে থাকতে হয়েছিল আইএসএফ বিধায়ককে। তাঁর জেল যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতরও হয়। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কার্যত নিজের জেল জীবনের অভিজ্ঞতা শোনান নওশাদ। সেই সময়েই জেলের অব্যবস্থা নিয়ে লাগাতার ক্ষোভ উগরে দিতে থাকেন। যদিও নওশাদের সব অভিযোগ মানতে ‘নারাজ’ সরকার। পাল্টা হিসাব তুলে ধরেন কারা মন্ত্রী অখিল গিরি। সামনে আনেন বন্দিদের জন্য সরকারি বরাদ্দের হিসাব

অখিলের দাবি, প্রতিদিন ২৫০ গ্রাম চাল, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি, তার সঙ্গে ১০০ গ্রাম আলু যুক্ত থাকে খাবারে। একইসঙ্গে সপ্তাহে একদিন করে ৭৫ গ্রামের মাছ, ৭৫ গ্রামের মাংস দেওয়া হয়। থাকে ডিম, ২৫ গ্রাম সোয়াবিন। তাঁর শুধু এই নও, প্রতিদিন বিকালে জল-খাবারেরও বন্দোবস্ত থাকে। বিকালে চারটে বিস্কুট-সহ চা দেওয়া হয়। একইসঙ্গে টিফিনে মুড়ি থাকে। সঙ্গে থাকে বাদাম ও ডাল ভাজা। যাঁরা নিরামিষভোজী তাঁদের জন্য রয়েছে আলাদা ব্য়বস্থা। দেওয়া হয় ২৫০ এমএল দুধ। যদিও নওশাদের দাবি, সরকারি নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না সংশোধনাগারে। 

Follow Us