Hamim Mondal: চিনার পার্কেও পৌঁছে গিয়েছিল হামিম! ক্যাব ভাড়া করে সোজা চলে যায় কনভয়ের রুটে: STF সূত্র

Suvendu Adhikari House: শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক নয়, দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনের সময় নাশকতার ছক কষেছিল সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল। পাকিস্তান থেকে নির্দেশ আসত তার কাছে। সাংবাদিক বৈঠক করে আগে এমন সব বিস্ফোরক তথ্য সামনে আনে বেঙ্গল এসটিএফ।

Hamim Mondal: চিনার পার্কেও পৌঁছে গিয়েছিল হামিম! ক্যাব ভাড়া করে সোজা চলে যায় কনভয়ের রুটে: STF সূত্র
রেইকি করেছিল হামিম মণ্ডলImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 04, 2026 | 10:58 AM

কলকাতা: জঙ্গি সন্দেহভাজন হিসেবে হামিম মণ্ডল (Hamim Mondal) গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য় সামনে আসতে শুরু করেছে। শুরু থেকেই গোয়েন্দাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে শাহজাদ ভাট্টি গ্যাং-এর এই সদস্যের নিশানায় ছিলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীকে নিশানা করেই রেইকি করা হচ্ছিল বলে দাবি এসটিএফের গোয়েন্দাদের। আর এবার হামিমকে জিজ্ঞাসাবাদ করে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য।

চিনার পার্ক, নিউ টাউনে রেইকি

হামিমকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, চিনার পার্কে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি রেইকি করে এসেছিল মহম্মদ হামিম মণ্ডল। বাড়িটা দেখে এলেও সেই বাড়ির কোনও ছবি বা ভিডিয়ো তুলতে পারেনি সে। জানা যাচ্ছে, বর্তমানে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় প্রচুর সিসিটিভি থাকায় ছবি তুলতে পারেনি সে।

শুধু বাড়িই নয়, মুখ্যমন্ত্রীর কনভয় যে পথে যায়, সেই পথও রেইকি করে দেখা হয়েছিল বলে দাবি এসটিএফের। নিউ টাউন এলাকায় যেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় যায়, সেই রুট রেইকি করতে ক্যাব ভাড়া করে গিয়েছিল হামিম। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, সিসিটিভির নজর এড়িয়েই সে রেইকি করা ও তথ্য সংগ্রহের কাজ করত।

শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক নয়, দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনের সময় নাশকতার ছক কষেছিল সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল। পাকিস্তান থেকে নির্দেশ আসত তার কাছে। সাংবাদিক বৈঠক করে আগে এমন সব বিস্ফোরক তথ্য সামনে আনে বেঙ্গল এসটিএফ।

Loading...
Unable to load recommendations.
Follow Us