AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal STF: যন্তর মন্তরে পুলিশের পোশাকে হামলার ছকও ছিল হামিমের, বিস্ফোরক তথ্য সামনে আনল বেঙ্গল STF

Hamim Mondal Pakistan link: মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর হামিম যে নজর রেখেছিল, সে তথ্য গতকালই পাওয়া গিয়েছিল। এদিন এসটিএফের আইজি বলেন, "আমরা জানতে পেরেছি, হামিম মণ্ডলের মাধ্য়মে মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার পরিকল্পনা ছিল। হামিমকে টাস্ক দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রীর গতিবিধি জানাতে। মুখ্যমন্ত্রীর কোনও আনগার্ডেড মুভমেন্ট থাকলে জানাতে বলা হয়েছিল।"

Bengal STF: যন্তর মন্তরে পুলিশের পোশাকে হামলার ছকও ছিল হামিমের, বিস্ফোরক তথ্য সামনে আনল বেঙ্গল STF
কী বললেন এসটিএফের আইজি গৌরব শর্মা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 5:25 PM
Share

কলকাতা: শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক নয়। দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনের সময় নাশকতার ছক কষেছিল সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল। পাকিস্তান থেকে নির্দেশ আসত তার কাছে। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই সব বিস্ফোরক তথ্য সামনে আনল বেঙ্গল এসটিএফ (STF)। তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করল না তারা। হামিমকে কীভাবে ধরা গেল, এদিন তাও জানালেন বেঙ্গল এসটিএফের আইজি গৌরব শর্মা।

কী বললেন বেঙ্গল এসটিএফের আইজি গৌরব শর্মা?

বর্ধমান শহর থেকে হামিম মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজর রাখছিল হামিম। কীভাবে হামিমের তথ্য পেলেন গোয়েন্দার? এদিন সাংবাদিক বৈঠকে এসটিএফের আইজি গৌরব শর্মা বলেন, কয়েকদিন আগে তাঁরা ইন্টেলিজেন্স ইনপুট পান, হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করার পরিকল্পনা করা হচ্ছে। ওই মন্ত্রীর ছেলেকে হানিট্র্যাপে ফেলার চেষ্টা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তদন্তে নেমেই হামিম মণ্ডলের নাম জানতে পারে এসটিএফ। হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম গত কয়েকমাস ধরে বর্ধমানে থাকছে। তারপরই বর্ধমান থেকে হামিমকে গ্রেফতার করা হয়।

হামিমকে জিজ্ঞাসাবাদ করে কী কী জানতে পারা গিয়েছে, সেই সম্পর্কে STF-র আইজি বলেন, “হামিম মণ্ডলকে কাস্টডিতে নিয়ে জেরা করে কয়েকটি গুরুতর বিষয় জানতে পেরেছি আমরা। যাদের সঙ্গে হামিমের যোগাযোগ রয়েছে। সেই হ্যান্ডলের নাম রয়েছে রানা, উজের। ইনস্টাগ্রামে তাদের ফলো করত হামিম। এনক্রিপটেড চ্যাটের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। সেটা খতিয়ে দেখতে গিয়ে দেখলাম, এটা পাকিস্তান থেকে হ্যান্ডল করা হচ্ছে। পাকিস্তান থেকে অপারেট হওয়া শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। এই হ্যান্ডলগুলি উগ্রপন্থী প্রচার করে যুবকদের টার্গেট করত।”

হামিমকে কীভাবে পাকিস্তান থেকে ব্যবহার করা হত, সেই সম্পর্কে গৌরব শর্মা বলেন, “একে দিয়ে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করা হয়। এছাড়া, কিছু টার্গেট তৈরি করা। হামিম নেটওয়ার্ক তৈরির চেষ্টা করেছে। আমরা কয়েকজনের নাম পেয়েছি। এখনই সব বলছি না।”

মুখ্যমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা ছিল-

মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর হামিম যে নজর রেখেছিল, সে তথ্য গতকালই পাওয়া গিয়েছিল। এদিন এসটিএফের আইজি বলেন, “আমরা জানতে পেরেছি, হামিম মণ্ডলের মাধ্য়মে মুখ্যমন্ত্রীকেও টার্গেট করার পরিকল্পনা ছিল। হামিমকে টাস্ক দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রীর গতিবিধি জানাতে। মুখ্যমন্ত্রীর কোনও আনগার্ডেড মুভমেন্ট থাকলে জানাতে বলা হয়েছিল।”

দিল্লিতে ছাত্র আন্দোলনে নাশকতার পরিকল্পনা ছিল-

সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। সেই আন্দোলনেই বড়সড় নাশকতারও পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান থেকে। বেঙ্গল এসটিএফ এদিন বলে, “দিল্লিতে সম্প্রতি যে ছাত্র আন্দোলন ছিল, সেখানে নাশকতার পরিকল্পনা ছিল। কোনও পুলিশের পোশাক জোগাড় করে ওখানে নাশকতার পরিকল্পনার জন্য ওকে (হামিম) বলা হয়েছিল। বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা ছিল।”

পাকিস্তান থেকে হামিমের অ্যাকাউন্টে কত টাকা এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন গৌরব শর্মা। তবে তিনি জানালেন, ব্রিটেন, মেক্সিকোর সিম কার্ড ব্যবহার করা হত। হামিমকে গ্রেফতারের পর তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এদিন এসটিএফের আইজি জানান, তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। হানিট্র্যাপে ফেলানোর জন্য অর্পিতাকে ব্যবহার করত হামিম।

Follow Us