
কলকাতা: ভরা গ্রীষ্মে বর্ষার আমেজ। আবহাওয়া (Weather) অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল বৃষ্টি হবে। সেই মতো হচ্ছেও। তবে জানা যাচ্ছে, এই বৃষ্টি হবে। আর ঝড়-বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। জানা যাচ্ছে, কালবৈশাখীর (Kalbaisakhi) শিলা বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে থাকছে বিভিন্ন জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইবে সর্বত্র।
দক্ষিণবঙ্গের কোথায়-কোথায় বৃষ্টি হবে?
বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে (South Bengal)। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হবে। আগামী দু’দিন ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। রবিবার থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি।
আজ রবিবার ঝড়-বৃষ্টি হবে বাঁকুড়া,হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং ঝাড়গ্রামে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব আরও বাড়বে। কলকাতা সহ সব জেলাতে কালবৈশাখীর সর্তকতা জারি আছে। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা।
মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে প্রভাব ও ব্যাপকতা কিছুটা কমবে। কালবৈশাখীর সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাতাস বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
বুধবারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে সব জেলার কিছু এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
উত্তরবঙ্গের কোথায়-কোথায় বৃষ্টি হবে?
রবিবার দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় বাতাস বইবে।
সোমবার মালদহে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। কালবৈশাখী এবং শিলা বৃষ্টির সম্ভাবনা। ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের আশঙ্কা। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং সহ সব জেলাতেই ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং-কালিম্পং আলিপুরদুয়ার-কোচবিহার-জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে ক্রমশ শুষ্ক আবহাওয়া। বুধবার এবং বৃহস্পতিবার শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৭ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ১১.৩ মিলিমিটার।