Kalbaishakhi Alert in West Bengal: উত্তর ২৪ পরগনা-হুগলি-পূর্ব বর্ধমান! প্রবল দুর্যোগের আশঙ্কা আর কোন কোন জেলায়?

West Bengal Weather Update: বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে দাপট অনেকটাই কমে যাবে। বৃষ্টির জেরে বর্তমানে তাপমাত্রা বেশ কিছু নামলেও শুক্রবার থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শনিবার থেকে পরবর্তী তিনদিন মোটের উপর শুকনো আবহাওয়াই থাকছে।

Kalbaishakhi Alert in West Bengal: উত্তর ২৪ পরগনা-হুগলি-পূর্ব বর্ধমান! প্রবল দুর্যোগের আশঙ্কা আর কোন কোন জেলায়?
কী বলছে পূর্বাভাস?Image Credit source: Debajyoti Chakraborty/Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 08, 2026 | 5:18 PM

কলকাতা: দুর্যোগের মেঘ এখনও কাটছে না। ফের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গোটা রাজ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী দেখা যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এদিন সকাল থেকে রোদের দেখা পাওয়া যায়নি। মুখ ভার আকাশের। দক্ষিণের ৩ জেলা ও উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিন উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা বাতাস। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। যেহেতু বর্জ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে সে কারণে ঘন ঘন বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে সাধারণ মানুষকে সতর্কত থাকার কথা বলছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে দাপট অনেকটাই কমে যাবে। বৃষ্টির জেরে বর্তমানে তাপমাত্রা বেশ কিছু নামলেও শুক্রবার থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শনিবার থেকে পরবর্তী তিনদিন মোটের উপর শুকনো আবহাওয়াই থাকছে। প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহেই দফায় দফায় কালবৈশাখীর ছবি দেখা গিয়েছে। সন্ধ্যার পর প্রায়শই ভিজেছে কলকাতা। বৃষ্টির ছবি দেখা গিয়েছে আশপাশের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার ছবিও দেখা গিয়েছে। এদিকে জলীয় বাষ্পের মাত্রা ফের উপরের দিকে ওঠায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়তে থেকেছে। এই ছবিটা আগামী কয়েকদিনে খুব একটা বদলাচ্ছে না বলেই মনে করা হচ্ছে। 

Follow Us