Kalipuja Notification: জোর করে চাঁদা চাইলে হোয়াটসঅ্যাপ করুন, নম্বর দিল কলকাতা পুলিশ

Kalipuja in West Bengal: সোমবার ধনধান্য অডিটোরিয়ামে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক হয় কলকাতা পুলিশের। বৈঠকে পুজো মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ, বৃষ্টির সময় কী ব্যবস্থা নেওয়া হবে, শব্দবিধি এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেওয়া হয়।

Kalipuja Notification: জোর করে চাঁদা চাইলে হোয়াটসঅ্যাপ করুন, নম্বর দিল কলকাতা পুলিশ
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 02, 2026 | 8:38 PM

কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠনের পর এবারই প্রথম কালীপুজোর আয়োজন করা হচ্ছে। প্রশাসনের তরফে কড়া তৎপরতার ব্যবস্থা করা হয়েছে। ভিড় থেকে বাজি- সব ক্ষেত্রেই নজর দিচ্ছে প্রশাসন। একইসঙ্গে, চাঁদাবাজি নিয়েও এবার বড় নির্দেশিকা দিল কলকাতা পুলিশ। বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে।

কালীপুজোয় চাঁদাবাজি রুখতে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশের। কোনও জায়গায় যদি কারও কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করা হয়, তাহলে সেই বিষয়ে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

লালবাজারে কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুলিশ। কন্ট্রোল নম্বরের পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। যেখানে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ।

চোরবাগানের বিপর্যয়ের পর আসন্ন কালীপুজোয় বাড়তি সতর্কতা জারি করেছে কলকাতা পুলিশ। পুজো কমিটিগুলির উদ্দেশে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে লালবাজার। দুর্গাপুজোয় চোরবাগানের মণ্ডপে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ের পর আসন্ন কালীপুজোয় বিশেষ সতর্ক কলকাতা পুলিশ।

সোমবার ধনধান্য অডিটোরিয়ামে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক হয় কলকাতা পুলিশের। বৈঠকে পুজো মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ, বৃষ্টির সময় কী ব্যবস্থা নেওয়া হবে, শব্দবিধি এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেওয়া হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us