Biraj Biswas: Tv9 বাংলার খবরে সিলমোহর, মন্ত্রী হচ্ছেন তরুণ বিধায়ক বিরাজ বিশ্বাস

Biraj Biswas Set to Become Minister: আজই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। সকাল থেকেই লোকভবনে প্রস্তুতি তুঙ্গে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সম্ভাব্য মন্ত্রী তালিকায় থাকা বিজেপি বিধায়করা। একে একে লোকভবনে পৌঁছচ্ছেন শঙ্কর ঘোষ, অর্জুন সিং, চন্দনা বাউরিরা। এদিকে, ফোন পেয়েই আজ সকালে রায়গঞ্জ থেকে কলকাতায় এসে পৌঁছেছেন বিরাজ।

Biraj Biswas: Tv9 বাংলার খবরে সিলমোহর, মন্ত্রী হচ্ছেন তরুণ বিধায়ক বিরাজ বিশ্বাস
বিরাজ বিশ্বাসImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 01, 2026 | 10:55 AM

কলকাতা: টিভি নাইন বাংলার খবরে সিলমোহর। মন্ত্রী হচ্ছেন করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস (Biraj Biswas)। বিধানসভার অন্যতম কনিষ্ঠ বিধায়ক। পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বিরাজ আগে এবিভিপির (ABVP) রাজ্য সম্পাদক, সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। উত্তর দিনাজপুরের করণদিঘির হেভিওয়েট নেতা গৌতম পালকে পরাজিত করে বিধায়ক হয়েছেন। তাঁকে এবার মন্ত্রীর দায়িত্বও দিতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)।

‘তিরিশেই’ মন্ত্রী বিরাজ

আজই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। সকাল থেকেই লোকভবনে প্রস্তুতি তুঙ্গে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সম্ভাব্য মন্ত্রী তালিকায় থাকা বিজেপি বিধায়করা। একে একে লোকভবনে পৌঁছচ্ছেন শঙ্কর ঘোষ, অর্জুন সিং, চন্দনা বাউরিরা। এদিকে, ফোন পেয়েই আজ সকালে রায়গঞ্জ থেকে কলকাতায় এসে পৌঁছেছেন বিরাজ। লোকভবনেও পৌঁছে গিয়েছেন। তবে, তাঁকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে তা জানা যায়নি।

টিভি৯ বাংলা আগেই জানিয়েছিল বিরাজকে মন্ত্রী করা হতে পারে। বিরাজ যদিও জানিয়েছিলেন, তাঁর কোনও চাওয়া-পাওয়া নেই। দল যা ভালো মনে করবে সেটাই করবে। মানুষের জন্য শুধু কাজ করতে চান তিনি। তবে, দল কনিষ্ঠ বিধায়ককেই মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।

বিরাজ বিশ্বাস ছাড়াও সম্ভাব্য মন্ত্রী তালিকায় আর কারা রয়েছেন, দেখে নিন

  • স্বপন দাশগুপ্ত
  • তাপস রায়
  • অর্জুন সিং
  • মালতি রাভা রায়
  • শঙ্কর ঘোষ
  • দীপক বর্মন
  • মনোজ ওরাও
  • শারদ্বত মুখোপাধ্যায়
  • জগন্নাথ চট্টোপাধ্যায়
  • আনন্দময় বর্মন
  • ইন্দ্রনীল খাঁ
  • উমেশ রাই
  • অশোক দিন্দা
  • পূর্নিমা চক্রবর্তী
  • বিশাল লামা
  • সত্যেন রায়
  • গার্গী দাস ঘোষ
  • প্রণত টুডু
  • অজয় পোদ্দার
  • মৌমিতা বিশ্বাস মিশ্র
  • জুয়েল মুর্মু
  • দুধ কুমার মণ্ডল
  • দিবাকর ঘরামী
  • কৌশিক চৌধুরী
  • সুমনা সরকার

উল্লেখ্য, আজ লোকভবনে মোট ৩৫ জন শপথগ্রহণ করবেন। আগেই ৫ মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত, প্রাণী সম্পদ থেকে খাদ্য, নারী…বিশেষ দফতরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিকদের। তবে, আজই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পেয়ে যাবেন শুভেন্দু। কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা এখনও জানা যায়নি।

Follow Us